ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী (আইডিএফ)। এর আগে গত বুধবার ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছিল ইয়েমেন।
আইডিএফ জানিয়েছে, আজ শনিবার (২৮ জুন) ভোরে ইয়েমেন থেকে এ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
ইসরায়েল ও ইরানের মধ্যে এক সপ্তাহ আগে হওয়া যুদ্ধবিরতির পর এটিই প্রথম ক্ষেপণাস্ত্র হামলা।
আইডিএফ জানিয়েছে, তারা ইসরায়েলের আকাশসীমায় ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে এবং সম্ভাব্যভাবে সফলভাবে প্রতিরোধও করে ফেলে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
ইসরায়েলের জরুরি সেবাদাতা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানায়, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি, হতাহত বা আঘাতের খবর পাওয়া যায়নি।
ইরান-সমর্থিত, ইয়েমেনভিত্তিক হুতি বিদ্রোহীরা ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর নিয়মিতভাবে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আসছে।
আইডিএফ জানায়, নিয়ম অনুযায়ী সাইরেন বাজানো হয়। জেরুজালেমের দক্ষিণে ও লোহিত সাগরের আশেপাশে সতর্কতা জারি করা হয় বলে জানিয়েছে তারা।
নিউজ ডেস্ক : দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বউফোর্ট...
নিউজ ডেস্ক : অতীতের মার্কিন সামরিক হস্তক্ষেপগুলোর বিষয়ে কথা ...
নিউজ ডেস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছে,...
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...
নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

মন্তব্য (০)