• রাজনীতি

জনপ্রতিনিধিরা হবেন জনগণের সেবক: রুহুল কবির রিজভী

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবেন, তাদের প্রতিটি পদক্ষেপে জবাবদিহি করতে হবে, তারা হবেন জনগণের সেবক। 

শনিবার (২৮ জুন) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির ৩৬ দিনের কর্মসূচির অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

কর্মসূচি ভাবগাম্ভির্যের সঙ্গে পালন করতে হবে। যাদের সন্তানরা গণতন্ত্র ফেরানোর জন্য পৃথিবী থেকে চলে গেছেন, তাদেরকে বিশেষ মর্যাদা দিতে হবে এই জুলাই-আগস্টে। 

তিনি বলেন, আমি বলবো, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই জুলাই আন্দোলনের মূল আর্কিটেক্ট। গোটা জাতিকে তিনি উদ্বুদ্ধ করেছেন গণতন্ত্র ফেরানোর জন্য। তার নির্দেশেই আমরা এই কমিটি কাজ করছি। এটি যেন সুন্দরভাবে, মহিমান্বিতভাবে আমরা সম্পন্ন করতে পারি, সে জন্য আজকে আমাদের এখানে আসা।

রিজভী বলেন, সরকারের ত্রুটি বিচ্যুতি থাকবে, তা নিয়ে সমালোচনা করতে হবে, তবে প্রয়োনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে এবং তা যৌক্তিক সময়ে করতে হবে। 

তিনি বলেন, ৩৬ দিনব্যাপী অনুষ্ঠানের সামগ্রিক আঙ্গিক কেমন হবে তা সরেজমিনে দেখার চেষ্টা করেছি। মর্যাদাপূর্ণ অনুষ্ঠান করার সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

রিজভী বলেন, অর্থনৈতিক সংকোট থাকবে, সামাজিক সংকট, মব কালচার থাকবে- এগুলো থেকে গোটা জাতিকে মুক্ত করতে হবে অন্তর্বতী সরকারকে।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo