• সমগ্র বাংলা

নওগাঁর অসচ্ছল সংস্কৃতিকর্মীরা পেলো সরকারি অনুদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর অসচ্ছল সংস্কৃতিকর্মী ও সাংস্কৃতিক সংগঠনের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। দীর্ঘদিন পর সরকারি এমন অনুদান পেয়ে উচ্ছ্বসিত নওগাঁর বিভিন্ন উপজেলার অবহেলিত সংস্কৃতিকর্মীরা। সরকারের এমন সহযোগিতা নওগাঁর হারিয়ে যাওয়া সংস্কৃতিকে নতুন করে বিকশিত করতে মাইলফলক হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।  

জেলা কালচারাল কর্মকর্তা মো: তাইফুর রহমান জানান বিভিন্ন সময় আর্থিক সহযোগিতার জন্য জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও অসচ্ছল শিল্পীদের কাছ থেকে আবেদন পাওয়া যায়। সেই সব আবেদনের প্রেক্ষিতে এবং সরকারি নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে ২০২৪-২৫ অর্থ বছরে জেলার ১৬টি সাংস্কৃতিক সংগঠনের জন্য প্রায় ১১ লক্ষ ৭০ হাজার টাকা ও ১২৮জন অসচ্ছল সংস্কৃতিসেবীদের জন্য প্রায় ১৯ লক্ষ ৩২ হাজার টাকা আর্থিক অনুদান হিসেবে পাওয়া গেছে।

সম্প্রতি জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে জেলার অসচ্ছল সংস্কৃতিসেবীদের মাসিক ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোহাম্মদ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন। এছাড়াও জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ, নওগাঁ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সংগঠকবৃন্দ এবং ভাতাপ্রাপ্ত সংস্কৃতিসেবী প্রমুখ।

এসময় প্রধান অতিথি বলেন জেলার অবহেলিত ও পিছিয়ে পড়া সংস্কৃতিকর্মী এবং সংগঠনগুলোকে নতুন করে এগিয়ে নিতে সরকারের এমন সহযোগিতার কোন বিকল্প নেই। ইতিমধ্যেই জেলার বিভিন্ন উপজেলা শিল্পকলা একাডেমীগুলোতে বিভিন্ন সংগীত উপকরণও প্রদান করা হয়েছে। বিনোদন ছাড়া কোন মানুষই বাঁচতে পারে না। তাই হারিয়ে যাওয়া দেশের এক সময়ের সুস্থ্য ধারার বিনোদনকে পুনর্জীবিত করতে সরকার বদ্ধ পরিকর। এছাড়া দেশের সুস্থ্য ধারার বিনোদনকে পুনরায় প্রতিষ্ঠিত করতে ও এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় জেলার অসচ্ছল সংস্কৃতিকর্মী ও সংগঠনগুলোকে আর্থিক ভাবে সহযোগিতা করা হচ্ছে। এমন সহযোগিতা জেলার হারিয়ে যাওয়া সুস্থ্য বিনোদনের ধারাকে পুনরায় জাগিয়ে তুলতে মাইলফলক হিসেবে কাজ করবে এবং আগামীতেও এই ধরণের কর্মকান্ড অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন জেলার এই প্রধান কর্মকর্তা।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত, চালকসহ অটোরিকশা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌরসভার মরা...

image

পাবনায় পৃথক ঘটনায় দুইজন নিহত

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরে পৃথক দুই ঘটনায় দুইজন নিহত হয়েছেন...

image

ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়ির অনুষ্ঠানে ...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের অংশজনদের সাথে মতবিনিময় সভা

জামালপুর প্রতিনিধি : জামালপুরে অংশীজনদের সাথে প্রকল্পের উপকা...

image

পবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

  • company_logo