• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইমরান খানকে সরাতে ‘মাইনাস ওয়ান’ ফর্মুলা সক্রিয়

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ জেলবন্দি পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক ভবিষ্যৎ ঘিরে চাপা উত্তেজনার মধ্যেই আবারও সক্রিয় হয়ে উঠেছে ‘মাইনাস ওয়ান’ ফর্মুলা—এমন অভিযোগ তুলেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। 

বুধবার দলটি তাদের প্রতিষ্ঠাতাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার ষড়যন্ত্র চলছে বলে দাবি করে এই প্রচেষ্টাকে ঘৃণিত ক্যাম্পেইন বলে আখ্যায়িত করেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

পিটিআইর মুখপাত্র শেখ ওয়াকাস আকরাম পিএমএল-এন নেত্রী আজমা বুখারিকে দায়ী করে বলেন, ‘রাজপ্রাসাদ-সমর্থিত এক চক্রান্ত চলছে, যার লক্ষ্য পিটিআইকে ভেতর থেকেই ভেঙে ফেলা।’

এদিকে খাইবার পাখতুনখাওয়া’র মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুর সরাসরি ‘গভর্নর শাসন’ জারি করার ষড়যন্ত্রের কথা তুলে ধরে বলেন, ‘এই পরিকল্পনার মাধ্যমে আমাদের নেতাকে বাদ দেওয়ার চেষ্টা চলছে।’

আজমা বুখারি পাল্টা দাবি করে বলেন, ‘ইমরান খানকে তাঁর নিজের বোন এবং দলের সদস্যরাই কোণঠাসা করে ফেলেছেন। ভাগ্যের নির্মমতা দেখুন—যিনি নওয়াজ শরিফকে বাদ দেওয়ার চেষ্টায় ছিলেন, তিনিই আজ ঘর ও দলে নিজেই উপেক্ষিত।’

তিনি দাবি করেন, ইমরানের বোন আলিমা খান ধারাবাহিকভাবে গান্ডাপুরের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং নিজেই স্বীকার করেছেন তার বিরুদ্ধে নানা চাল চলছে। তিনি বলেন, ‘যদি আলী আমিন সময়মতো প্রাদেশিক বাজেট পাস না করাতে পারতেন, তাহলে তাঁকে সংবিধান অনুযায়ী পদত্যাগ করতে হতো।’

আজমা আরও অভিযোগ করেন, ‘আলিমা খান গোষ্ঠী ও পিটিআইর সামাজিক যোগাযোগমাধ্যম টিম সরাসরি গান্ডাপুরের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে।’

তিনি জানান, বর্তমানে কেন্দ্রীয় পর্যায়ে পিটিআই তিন ভাগে বিভক্ত, এবং খাইবার পাখতুনখাওয়াতেও রয়েছে তিনটি পৃথক গোষ্ঠী—একটি জুনায়েদ আকবরের নেতৃত্বে, একটি আতিফ খানের অধীনে, আর একটি ‘বিদ্রোহী সদস্যদের’ নিয়ে গঠিত।

 

আজমা বলেন, ‘গত ১২ বছর ধরে খাইবার পাখতুনখাওয়া দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য রাজনীতিকদের দখলে। এর বিপরীতে, পাঞ্জাব এখন যোগ্যতা, সুশাসন ও স্বচ্ছতার আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত।’

বুখারির এই মন্তব্যের জবাবে পিটিআই দাবি করে, পুরো শাসক জোটই ‘মাইনাস ইমরান’ পরিকল্পনায় মোহিত এবং নিজেদেরই হাস্যকর অবস্থায় ফেলে দিয়েছে।

মন্তব্য (০)





image

জরিমানা এড়াতে স্ত্রীকে রাস্তায় ফেলে পালালেন মোটরসাইকেলচাল...

১

আন্তর্জাতিক ডেস্ক: ট্রাফিক পুলিশের জরিমানা এড়াতে দ্রুত গতিতে...

image

আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হ...

২

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে বিজ...

image

সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার...

৩

নিউজ ডেস্ক : সৌদি আরবে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ১০৮ জনের মৃত...

image

৩০ বছরেও ক্ষমতায় আসবেন না-এবার রাহুলকে অমিত শাহর কটাক্ষ

৪

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অ...

image

পারস্য উপসাগরে তেলবাহী ৪ জাহাজে ইরানের হামলা

৫

আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগরের উত্তরাঞ্চলে অবৈধভাবে তেল ...

  • company_logo