• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেন-গুরিয়ন বিশ্ববিদ্যালয় এখন ধ্বংসস্তূপ

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ ইসরায়েলের বিয়ারশেভায় অবস্থিত বেন-গুরিয়ন বিশ্ববিদ্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। গত ১৯ জুন সোরোকা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার ক্যাম্পাসে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে অন্তত ছয়টি গবেষণাগার সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং আরও ৯টি ক্ষতিগ্রস্ত হয়ে এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 

বিশ্ববিদ্যালয় জানায়, ধ্বংস হয়ে যাওয়া গবেষণাগারগুলোতে চিকিৎসাবিজ্ঞান ও জীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ গবেষণা চলছিল। বছরের পর বছর ধরে চলা গবেষণা এক আঘাতে শেষ হয়ে গেছে বলেই মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের শ্রেণিকক্ষ, শিক্ষা ল্যাবরেটরি এবং ডিসেকশন রুম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মূল মার্কাস ফ্যামিলি ক্যাম্পাসের ৩০টি ভবনেও ক্ষতির চিহ্ন রয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো ক্ষয়ক্ষতির আর্থিক হিসাব নির্ধারণে ব্যস্ত। তবে প্রাথমিকভাবে তারা ধারণা করছে, ক্ষতির পরিমাণ কয়েক কোটি থেকে শত কোটি শেকেল পর্যন্ত পৌঁছাতে পারে।

এই হামলায় বিশ্ববিদ্যালয়ের ৫০ জন শিক্ষক-কর্মকর্তা ও ৪৮ জন শিক্ষার্থীর বাসাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২৫ জন শিক্ষক-কর্মী ও ৪১ জন শিক্ষার্থীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া শহরের আরও চারটি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে অস্থায়ীভাবে আশ্রয় দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

‎ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশি...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান ভয়াবহ...

image

‎অষ্টম দিনে গড়াল মার্কিন হামলা, ইরানে একের পর এক বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিভিন্ন কৌশলগত দ্বীপ ও গুরুত্...

image

কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংস করল ইরান

নিউজ ডেস্ক : ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে...

image

সমঝোতা স্মারক বাতিল, প্রথমবারের মতো জানাল ইরান

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্রমাগত চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলার...

image

৫ বছরে স্বর্ণের দাম দ্বিগুণের সম্ভাবনা

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য যেন একের পর এ...

  • company_logo