ছবিঃ সিএনআই
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার জন্য দুঃখ প্রকাশ করেছেন। গত ২৩ জুন এই হামলা চালানো হয়।
মঙ্গলবার (২৪ জুন) কাতারের আমিরের সঙ্গে এক ফোনালাপে ইরানি প্রেসিডেন্ট এ দুঃখ প্রকাশ করেন। কাতারের দিওয়ান থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, হামলার লক্ষ্যবস্তু কাতার বা তার জনগণ নয় এবং এটি কাতারের জন্য কোনো হুমকি নয়।
পেজেশকিয়ান বলেন, কাতার প্রতিবেশী, মুসলিম ও ভ্রাতৃপ্রেমী রাষ্ট্র হিসেবে থাকবে এবং দুই দেশের সম্পর্ক সার্বভৌমত্ব ও প্রতিবেশীসুলভ আচরণের ভিত্তিতে বজায় থাকবে।
ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ওই মার্কিন ঘাঁটিতে ইরান ১৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে; এর মধ্যে ১৮টি প্রতিরক্ষা বাহিনী প্রতিহত করেছে।
ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, মার্কিন সামরিক আগ্রাসনের প্রতিশোধ হিসেবে তারা পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।
হামলার সময় কাতারের রাজধানী দোহা ও অন্যান্য অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে কাতারের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, হামলার আগে বিমানঘাঁটি খালি করা হয়েছিল।
নিউজ ডেস্ক : ভারতে আগামী ৩০ বছরেও কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে...
আন্তর্জাতিক ডেস্ক: ট্রাফিক পুলিশের জরিমানা এড়াতে দ্রুত গতিতে...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে বিজ...
নিউজ ডেস্ক : সৌদি আরবে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ১০৮ জনের মৃত...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অ...

মন্তব্য (০)