• লিড নিউজ
  • আন্তর্জাতিক

আমি গর্বিত ইসরায়েল আমার কথা রেখেছেঃ ট্রাম্প

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ন্যাটো সম্মেলনের ফাঁকে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি নিয়ে আশাবাদী মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডাচ প্রধানমন্ত্রী ও ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে হেগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘যুদ্ধবিরতি খুব ভালোভাবেই এগোচ্ছে।’

তিনি জানান, ইসরায়েলকে ইরানে পরিকল্পিত একটি আকাশ হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানানোর পর তারা বিমানগুলো ফিরিয়ে নিয়েছে, যা তার মতে ‘একটি অসাধারণ ঘটনা’।

ট্রাম্প বলেন, ‘আমি গর্বিত যে ইসরায়েল আমার কথা রেখেছে এবং তারা বিমানগুলো ফিরিয়ে এনেছে। এটা বড় একটি ব্যাপার।’

যদিও এর একদিন আগেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর জানান, তেহরানের বিরুদ্ধে একটি সীমিত পাল্টা হামলা চালানো হবে, যেটি যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের প্রতিক্রিয়া হিসেবে বিবেচিত হবে। তবে এরপর তিনি আর কোনো হামলা চালাবেন না বলেও জানান।

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘তারা এখন কিছুই সমৃদ্ধ করতে চায় না। তারা শুধু পুনরুদ্ধারের দিকে মন দিচ্ছে।’

তিনি বিদ্রুপ করে বলেন, ‘এত কিছুর পর কেউ কি ভাবতে পারে ‘চলো এখন একটা বোমা বানাই’! না, তারা বোমা বানাতে পারবে না, আর তারা সেটা বানাবেও না।’

তিনি বলেন, ‘দেখুন, তাদের একটা দেশ আছে, তেল আছে, আর তারা অনেক বুদ্ধিমান। তারা ঘুরে দাঁড়াতে পারবে। আমি বিশ্বাস করি, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো না কোনো ধরনের সম্পর্ক শেষ পর্যন্ত গড়ে উঠবে।’

মন্তব্য (০)





image

‎ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশি...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান ভয়াবহ...

image

‎অষ্টম দিনে গড়াল মার্কিন হামলা, ইরানে একের পর এক বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিভিন্ন কৌশলগত দ্বীপ ও গুরুত্...

image

কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংস করল ইরান

নিউজ ডেস্ক : ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে...

image

সমঝোতা স্মারক বাতিল, প্রথমবারের মতো জানাল ইরান

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্রমাগত চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলার...

image

৫ বছরে স্বর্ণের দাম দ্বিগুণের সম্ভাবনা

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য যেন একের পর এ...

  • company_logo