• সমগ্র বাংলা

কৃষকদের মুখে হাসি, কৃষির রূপান্তরের পথে কালীগঞ্জে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে বুধবার (২৫ জুন) ছিল ব্যতিক্রমী এক দিন। সকাল থেকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভিড় জমাতে থাকেন কৃষক, কৃষাণী, উদ্যোক্তা এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। ২০২৪-২০২৫ অর্থবছরে গ্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশের (পার্টনার) আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজন ছিল ‘পার্টনার ফিল্ড স্কুল কংপ্রেস’ যা কৃষি ও গ্রামীণ রূপান্তরের এক আশাব্যঞ্জক পথচলা।

উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদের সভাপতিত্বে অনুষ্ঠিত পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম খান। তিনি কৃষিতে দৃষ্টিভঙ্গি পরিবর্তন, আধুনিক প্রযুক্তির প্রয়োগ ও খাদ্য নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম তার স্বাগত বক্তব্যে পার্টনার প্রকল্পের লক্ষ্য ও কাঠামো ব্যাখ্যা করেন। বক্তব্যে উঠে আসে কৃষির যান্ত্রিকীকরণ, উদ্যোক্তা সৃষ্টি, নারীর অংশগ্রহণ এবং কৃষি পণ্যের বাজার ব্যবস্থাপনার বাস্তব চিত্র।

অনুষ্ঠানে আদর্শ কৃষকবৃন্দ ও নারী উদ্যোক্তারা তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন, যা উপস্থিত কৃষকদের অনুপ্রাণিত করে।

একদিকে আলোচনা, অন্যদিকে সচিত্র প্রেজেন্টেশনে কৃষির উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়। দিনটি যেন কৃষকের নতুন স্বপ্ন দেখার এক উর্বর মঞ্চ হয়ে ওঠে।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo