ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কম্পিউটার কম্পোজের এক দোকানদারকে দাঁড়ি ধরে টানাহেঁচড়া ও চড় থাপ্পড়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে।
গত ২৩ জুন (সোমবার) রাত ৯টার দিকে ঘিওর উপজেলার থানা রোডের মানিক কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মারধোরের শিকার ভুক্তভোগী ব্যক্তি মারধরকারীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে।
মারধোরের শিকার ওই দোকানদারের নাম আলী আজম ওরফে মানিক (৩৩)। ঘিওর সদর বাসস্ট্যান্ড এলাকায় তাঁর মানিক কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টার নামে একটি দোকান আছে।
অভিযুক্ত ব্যক্তি নাসিম ভূঁইয়া (৪৫) ঘিওর বাজারে টিনের ব্যবসা করে। তাঁর বাড়ি উপজেলা সদরের ঘিওর এলাকায়। তার পরিবার বিএনপির রাজনীতির সাথে জড়িত। তবে ব্যবসায়ীকে দাড়ি ধরে টানাটানি ও লাঞ্ছিত করার অভিযোগে অভিযুক্ত নাসিম ভূঁইয়ার সাথে বিএনপির কোন সম্পর্ক নেই বলে দাবী করেছে উপজেলা বিএনপি।
জানা গেছে, ঘিওর সদর বাসস্ট্যান্ড এলাকায় তাঁর মানিক কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টার নামে একটি দোকান আছে আলী আজম এর । কম্পিউটারে কম্পোজসহ বিভিন্ন কাজে আজমের দোকানে যেতো নাসিম। তবে কাজ শেষে ঠিক মতো টাকা দিতো না। টাকা চাইলে দোকান বন্ধ করে দেবে বলে ভয়ভীতি ও হুমকি দিতো। গত সোমবার রাত নয়টার দিকে দোকানে কাজ করছিল আলী আজম। এ সময় নাসিম ভূঁইয়া তাঁর কাছে গিয়ে খারিজের কিছু কাজ করে দিতে বলে। তবে আলী আজম অন্য লোকজনের কাজ নিয়ে ব্যস্ত থাকায় নাসিমকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে। এতে ক্ষিপ্ত হয়ে নাসিম দোকানদার আজমের দাঁড়ি ধরে টানা হেঁচড়া করে এবং চড় থাপ্পড় দিয়ে হুমকি দেয়। সেখানে থাকা অন্য লোকজন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। এরপর ভুক্তভোগীর হাত পা ভেঙে দেওয়াসহ ব্যবসা করতে দেবে না বলে হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। ঘটনাটি দোকানে থাকা সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় এবং পরে তা ফেসবুকে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়।
এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি অভিযুক্ত ব্যক্তি নাসিম ভুইয়াকে কয়েকটি গনমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির কর্মী সমর্থক বলে প্রচার করা হয়। মঙ্গলবার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এর তীব্র প্রতিবাদ করে ঘিওর উপজেলা বিএনপি।
ঘিওর উপজেলা বিএনপি'র সভাপতি মীর মানিকুজ্জামান মানিক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মো. ওয়াজেদ আলী (মিস্টার) এক যৌথ বিবৃতিতে জানায়, নাসিম ভূঁইয়া বিএনপির কোনো পর্যায়ের ইউনিয়ন, ওয়ার্ড বা অঙ্গসংগঠনের সদস্য বা নেতাকর্মী নন। তার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। হেনস্থাকারী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বিশেষ করে দোকানদারের দাঁড়ি ধরে টানাহেঁচড়া করার ঘটনা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে, যা অত্যন্ত নিন্দনীয়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানায়, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত নাসিমকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌরসভার মরা...
পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরে পৃথক দুই ঘটনায় দুইজন নিহত হয়েছেন...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়ির অনুষ্ঠানে ...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে অংশীজনদের সাথে প্রকল্পের উপকা...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

মন্তব্য (০)