• আন্তর্জাতিক

যে কারনে ১২টি ভয়ংকর যুদ্ধবিমান কিনছে যুক্তরাজ্য

  • আন্তর্জাতিক

ছবিঃ সিএনআই

আন্তর্জাতিক ডেস্কঃ  ইসরায়েল-ইরানের টানা ১২ দিন পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় দুই দেশই বহু ক্ষতির শিকার হয়েছে। বহু স্থাপনা ধ্বংস হয়েছে, হতাহত হয়েছে বহু মানুষ। তবে এরইমধ্যে তাদের যুদ্ধ বিরতি বিশ্বজুড়ে স্বস্তির বার্তা দিচ্ছে। ঠিক এমন একটি মুহূর্তে যুক্তরাজ্য ১২টি এফ-৩৫এ যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বলে বার্তা দিয়েছে দেশটির সরকার। যেগুলো কৌশলগত পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। 

ডাউনিং স্ট্রিট জানায়, এই লকহিড মার্টিন নির্মিত বিমানগুলো কিনলে ১৯৯৮ সালের পর প্রথম

বারের মতো যুক্তরাজ্যের বিমান বাহিনী পারমাণবিক অস্ত্র বহন ও ব্যবহার করার সক্ষমতা অর্জন করবে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, বর্তমান বৈশ্বিক অনিশ্চয়তার যুগে আমরা আর শান্তিকে নিশ্চিত ধরে নিতে পারি না। এ কারণেই আমার সরকার জাতীয় নিরাপত্তায় বিনিয়োগ করছে।

রাশিয়ার ক্রমবর্ধমান আগ্রাসন এবং ইউরোপে যুক্তরাষ্ট্রের সুরক্ষা ভূমিকা সীমিত হয়ে আসায় যুক্তরাজ্য সামরিক ব্যয় বাড়াচ্ছে এবং সাবমেরিন বহরসহ সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন করছে।

বর্তমানে যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরক্ষা পুরোপুরি ট্রাইডেন্ট সাবমেরিন-ভিত্তিক। কিন্তু এই ব্যবস্থায় গত বছর একটি পরীক্ষায় ব্যর্থতা ঘটে।

জানা গেছে, এফ-৩৫এ যুদ্ধবিমানগুলো যুক্তরাষ্ট্রের বি৬১ কৌশলগত পারমাণবিক বোমা বহনে সক্ষম। যুক্তরাজ্য চাইলে যুক্তরাষ্ট্র থেকে এসব অস্ত্র সরবরাহ নিতে পারে।

এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি ‘অবশ্যই বহাল রাখতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, মধ্যপ্রাচ্যে বহুল আকাঙ্ক্ষিত স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য এটি একটি সুযোগ। ইরানকে কখনোই পরমাণু অস্ত্র তৈরির সুযোগ দেওয়া যাবে না এবং তাদের আলোচনার টেবিলে ফিরতে হবে এবং দীর্ঘস্থায়ী সমঝোতার দিকে এগিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে।

 

মন্তব্য (০)





image

‎ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশি...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান ভয়াবহ...

image

‎অষ্টম দিনে গড়াল মার্কিন হামলা, ইরানে একের পর এক বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিভিন্ন কৌশলগত দ্বীপ ও গুরুত্...

image

কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংস করল ইরান

নিউজ ডেস্ক : ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে...

image

সমঝোতা স্মারক বাতিল, প্রথমবারের মতো জানাল ইরান

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্রমাগত চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলার...

image

৫ বছরে স্বর্ণের দাম দ্বিগুণের সম্ভাবনা

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য যেন একের পর এ...

  • company_logo