• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইসরায়েল-ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘন, স্পষ্ট বার্তা দিলো কাতার

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। তিনি স্পষ্ট করেছেন, এ খবর অত্যন্ত উদ্বেগজনক ও অগ্রহণযোগ্য।

আজ মঙ্গলবার (২৪ জুন) এক বিবৃতিতে তিনি জানান, যুক্তরাষ্ট্রের অনুরোধে কাতার তেহরানের সঙ্গে যোগাযোগ করে যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করেছে।

তিনি বলেন, ‘আমরা যুদ্ধবিরতিকে স্বাগত জানাই। তবে আজ সকালে যে লঙ্ঘনের খবর এসেছে, তা অত্যন্ত উদ্বেগজনক ও অগ্রহণযোগ্য।’

শেখ মোহাম্মদ আরও বলেন, ‘আমরা আশা করি এই যুদ্ধবিরতি টিকে থাকবে এবং কূটনীতিই চূড়ান্ত সমাধানে পৌঁছাবে।’

উল্লেখ্য, সম্প্রতি ইসরায়েল-ইরান সংঘাতে উত্তেজনা চরমে পৌঁছালে যুক্তরাষ্ট্র ও কাতার উভয় পক্ষ শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নেয়। তবে যুদ্ধবিরতির শুরুর পরপরই কিছু লঙ্ঘনের অভিযোগ সামনে আসে। যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করে ইরান-ইসরায়েল।

মন্তব্য (০)





image

‎ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশি...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান ভয়াবহ...

image

‎অষ্টম দিনে গড়াল মার্কিন হামলা, ইরানে একের পর এক বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিভিন্ন কৌশলগত দ্বীপ ও গুরুত্...

image

কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংস করল ইরান

নিউজ ডেস্ক : ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে...

image

সমঝোতা স্মারক বাতিল, প্রথমবারের মতো জানাল ইরান

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্রমাগত চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলার...

image

৫ বছরে স্বর্ণের দাম দ্বিগুণের সম্ভাবনা

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য যেন একের পর এ...

  • company_logo