• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধি: পঞ্চগড় মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় অটোরিকশার চালক আশরাফুল ইসলাম (৫০) ও তার মেয়ে রাবিয়াতুন (১৫) নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৪ জুন) সকালে ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানাধীন খোসবাজার খলিসাকুড়ি পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাবিয়াতুন নবম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নিহত দুজন ঠাকুরগাঁও সদর উপজেলার দেবিপুর ইউনিয়নের খলিসাকুড়ি গ্রামের বাসিন্দা।  

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সকালে বাবার সিএনজি অটোরিকশায় করে অর্ধবার্ষিক পরীক্ষা দিতে যাচ্ছিল রাবিয়াতুন। খোসবাজার খলিসাকুড়ি পোস্ট অফিস এলাকায় পেছন থেকে আসা একটি বাস ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-মেয়ের মৃত্যু হয়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে হেলে পড়ে। এতে কয়েকজন বাসযাত্রী আহত হন। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo