• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইসরায়েলে অচলাবস্থা, যুদ্ধ শেষ করতে চায় দেশটি

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানে চলমান হামলা শিগগিরই গুটিয়ে আনার পরিকল্পনা করছে ইসরায়েল। এমন বার্তা তারা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের কাছেও পাঠিয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন দেশটির তিনজন শীর্ষ কর্মকর্তা। তবে এই অভিযান কত দ্রুত শেষ হবে এবং ইসরায়েল পাল্টা হামলার আশঙ্কা থেকে মুক্তি পাবে কি না, তা অনেকটাই নির্ভর করছে ইরানের পরবর্তী পদক্ষেপের ওপর। 

অপর দুই ইসরায়েলি কর্মকর্তা জানান, ইসরায়েলের নেতারা এই সংঘাত থেকে বেরিয়ে আসার জন্য একটি সুনির্দিষ্ট সমাধান বা কৌশল নির্ধারণে কাজ করছেন। এর মাধ্যমে ইরানে ইসরায়েলের হামলা বন্ধ করার পাশাপাশি ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাও থামানো হবে। ইরানের পাল্টা হামলার কারণে ইতোমধ্যেই ইসরায়েলে বড় ধরনের অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ইসরায়েলি নেতাদের এই অবস্থান সম্পর্কে অবগত অপর এটি সূত্র জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ইরানে তাদের লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছে গেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল তার ইচ্ছেমতো ইরানে আকস্মিক হামলা চালিয়েছে। কিন্তু এই সংঘাত কখন শেষ হবে, সেটা তাদের হাতে নেই। তেহরান এই লড়াই চালিয়ে যেতে চাইলে ইসরায়েলের চড়া মূল্য দেওয়ার ঝুঁকিতে পড়তে হবে।

১৩ জুন ভোররাতে ইরানে হামলা চালিয়ে দেশটির সেনাপ্রধানসহ ২০ জনের বেশি ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং বেশ কয়েকজন পরমাণুবিজ্ঞানীকে হত্যা করে ইসরায়েল। সেই সঙ্গে ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়ে দেশটির একাধিক পারমাণিবক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালিয়ে আসছে।

এর মধ্যে শনিবার যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোয় ইসরায়েল উল্লেখযোগ্য অগ্রগতি পায়। এই হামলার কয়েক ঘণ্টা পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, ইসরায়েল তার লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছে গেছে এবং এই অভিযান দীর্ঘমেয়াদি করার কোনো ইচ্ছা তাদের নেই।

এরপর রবি ও সোমবার ইরান ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্রের কিছু আকাশেই ধ্বংস করতে পারলেও বেশ কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে লাখ লাখ ইসরায়েলিকে নিরাপদ আশ্রয়ে যেতে হচ্ছে।

মন্তব্য (০)





image

৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস, রাহুলকে অমিত শাহ

১

নিউজ ডেস্ক : ভারতে আগামী ৩০ বছরেও কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে...

image

জরিমানা এড়াতে স্ত্রীকে রাস্তায় ফেলে পালালেন মোটরসাইকেলচাল...

২

আন্তর্জাতিক ডেস্ক: ট্রাফিক পুলিশের জরিমানা এড়াতে দ্রুত গতিতে...

image

আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হ...

৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে বিজ...

image

সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার...

৪

নিউজ ডেস্ক : সৌদি আরবে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ১০৮ জনের মৃত...

image

৩০ বছরেও ক্ষমতায় আসবেন না-এবার রাহুলকে অমিত শাহর কটাক্ষ

৫

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অ...

  • company_logo