• আন্তর্জাতিক

পাকিস্তান যুদ্ধ করতে বাধ্য হবেঃ বিলাওয়াল ভুট্টো

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি জাতীয় পরিষদে দেওয়া এক জোরালো বক্তব্যে ভারতকে হুঁশিয়ার করে বলেছেন, ‘যদি ভারত সিন্ধু পানিচুক্তি ভঙ্গ করে, তাহলে পাকিস্তান যুদ্ধ করতে বাধ্য হবে।’

আজ সোমবার (২৩ জুন) এক ভাষণে তিনি বলেন, পাকিস্তানের সামরিক বাহিনী অতীতেও ভারতের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে, ভবিষ্যতেও পারবে।

বিলাওয়াল বলেন, ‘এই অঞ্চলে নেতানিয়াহুর একটি সস্তা কপি রয়েছে—সেটি ভারত।’ তিনি দাবি করেন, পাকিস্তান ভারতকে পরাজিত করেছে মাঠে, কূটনীতিতে এবং বিবৃতির যুদ্ধে।

তিনি বলেন, তার নেতৃত্বাধীন প্রতিনিধিদল আন্তর্জাতিক মহলে পাকিস্তানের অবস্থান তুলে ধরেছে এবং ‘যেখানেই আমরা গেছি, ওই সস্তা কপির দলও পেছন পেছন গেছে।’

তিনি বলেন, ‘আমরা কাশ্মীরের বিষয়টি আবার আন্তর্জাতিকভাবে তুলে ধরেছি। ২০১৯ সালে ভারত কাশ্মীরে হামলা চালায়, আর সেসময়কার প্রধানমন্ত্রী পাল্টা বলেন, ‘আমার কী করা উচিত, ভারতকে যুদ্ধ ঘোষণা’।’

তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে বলেন, ট্রাম্প কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন। এখন ভারত আর কাশ্মীরকে ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে চালাতে পারছে না।

বিলাওয়াল বলেন, ‘ভারতের সিন্ধু জলচুক্তি বাতিলের হুমকি অবৈধ এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন। যদি ভারত নদী বিচ্যুতি বা বাঁধ নির্মাণের চেষ্টা করে, তাহলে পাকিস্তান বাধ্য হবে আরেকটি যুদ্ধ করতে।’

তিনি স্পষ্ট বলেন, ‘আমরা আমাদের ছয়টি নদীর পানি রক্ষা করবো, যেকোনো মূল্যে।’ বিলাওয়াল অভিযোগ করে আরও বলেন, ‘ভারত পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চেয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে।’ 

মন্তব্য (০)





image

৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস, রাহুলকে অমিত শাহ

১

নিউজ ডেস্ক : ভারতে আগামী ৩০ বছরেও কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে...

image

জরিমানা এড়াতে স্ত্রীকে রাস্তায় ফেলে পালালেন মোটরসাইকেলচাল...

২

আন্তর্জাতিক ডেস্ক: ট্রাফিক পুলিশের জরিমানা এড়াতে দ্রুত গতিতে...

image

আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হ...

৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে বিজ...

image

সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার...

৪

নিউজ ডেস্ক : সৌদি আরবে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ১০৮ জনের মৃত...

image

৩০ বছরেও ক্ষমতায় আসবেন না-এবার রাহুলকে অমিত শাহর কটাক্ষ

৫

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অ...

  • company_logo