• আন্তর্জাতিক

ইরানের পারমাণবিক স্থাপনায় আবারও হামলা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় আবারও হামলা হয়েছে।

ক্বোম প্রদেশের মুখপাত্রের বরাত দিয়ে আজ সোমবার (২৩ জুন) একাধিক ইরানি রাষ্ট্র-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, হামলার জন্য ইসরায়েলকে দায়ী করা হচ্ছে।

ক্বোম প্রদেশের মুখপাত্র বলেছেন, ‘নাগরিকদের জন্য কোনো ধরনের বিপদ বা হুমকির আশঙ্কা নেই।’

এর আগে শনিবার রাতে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যার মধ্যে ফোর্দোও ছিল।

উল্লেখ্য, ফোর্দো স্থাপনাটি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র। এটি পাহাড়ের গভীরে অবস্থিত হওয়ায় বাইরের হামলা থেকে সুরক্ষিত থাকে।

মন্তব্য (০)





image

৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস, রাহুলকে অমিত শাহ

১

নিউজ ডেস্ক : ভারতে আগামী ৩০ বছরেও কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে...

image

জরিমানা এড়াতে স্ত্রীকে রাস্তায় ফেলে পালালেন মোটরসাইকেলচাল...

২

আন্তর্জাতিক ডেস্ক: ট্রাফিক পুলিশের জরিমানা এড়াতে দ্রুত গতিতে...

image

আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হ...

৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে বিজ...

image

সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার...

৪

নিউজ ডেস্ক : সৌদি আরবে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ১০৮ জনের মৃত...

image

৩০ বছরেও ক্ষমতায় আসবেন না-এবার রাহুলকে অমিত শাহর কটাক্ষ

৫

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অ...

  • company_logo