• রাজনীতি

মব উৎপাদনের দায় সরকারের: রাশেদ খাঁন

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ‘সরকার যতদিন আইনের শাসন প্রতিষ্ঠা করবে না, ততদিন সমাজ থেকে মবোক্রেসি বন্ধ হবে না। মব উৎপাদনের দায় পুরোপুরি সরকারের। সরকারের দুর্বলতার কারণেই মবের ঘটনা ঘটছে’ বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে যে বিপ্লবী চরিত্র জনগণ প্রত্যাশা করেছিল, তার কোনো কিছু পরিলক্ষিত হচ্ছে না।’

আজ সোমবার (২৩ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, গতকাল মবোক্রেসির মাধ্যমে লাঞ্ছিতের পর বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার গ্রেপ্তার হয়েছে।

মবোক্রেসি ও লাঞ্ছনার ঘটনা খুবই দুঃখজনক। সরকার মবের সাথে জড়িতদের গ্রেপ্তারের কঠোর হুঁশিয়ারি দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো- এই মব উৎপাদনের সাথে সরকার জড়িত নয় কি?

রাশেদ খাঁন বলেন, সরকারের মাথায় কেন বিতর্কিত ৩টা একতরফা, নৈশ ও ডামি নির্বাচনের সাথে জড়িত কমিশন, সচিব, ডিসি, এসপি এবং আওয়ামী লীগের ডামি, মামি, স্বতন্ত্রনামধারীদের এমপি ও মন্ত্রীদের গ্রেপ্তার, সম্পদ বাজেয়াপ্তের চিন্তা কাজ করে না? উল্টো আমি অসংখ্যবার বলেছি, এই সরকারের উপদেষ্টারা সাবের-মান্নানসহ বেশকিছু ডামি এমপির জামিন করিয়েছে, পুনর্বাসন করছে। যেসব এমপিদের টাকা ও উপদেষ্টাদের সাথে বন্ধুত্ব ও আত্নীয়তার সম্পর্ক তারা ধরাছোঁয়ার বাইরে।

যেসকল মাফিয়া সম্পদশালী ব্যবসায়ী গোষ্ঠী হাসিনার অবৈধ সাম্রাজ্য গঠনে সহযোগিতা করেছিলো, তারাও ধরাছোঁয়ার বাইরে। সরকার যদি এদের শাস্তির আওতায় না এনে অপরাধীদের ধরাছোঁয়ার বাইরে রাখে, তাহলে কি মব উৎপাদনের জন্য সরকার রসদ জোগাচ্ছে না?
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে যে বিপ্লবী চরিত্র জনগণ প্রত্যাশা করেছিল, তার কোনো কিছু পরিলক্ষিত হচ্ছে না। এখনো পর্যন্ত আওয়ামী লীগের ৩০০০ মাথাওয়ালা ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়নি। শেখ পরিবারের একজনকেও সরকার পাকড়াও করেনি।

গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত কতজনকে ধরা হয়েছে? তাহলে গণহত্যার বিচার সরকার কিভাবে করতে চায়?

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo