• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে যে বার্তা দিলো উত্তর কোরিয়া

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার কড়া নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ইরানে মার্কিন হামলা জাতিসংঘ সনদের লঙ্ঘন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মধ্যপ্রাচ্যে বর্তমান উত্তেজনার জন্য ইসরায়েলের ‘অবিরাম যুদ্ধপ্রবণতা ও ভূখণ্ড সম্প্রসারণকেই’ দায়ী করেন। আর পশ্চিমা বিশ্ব ইসরাইলের এই কর্মকাণ্ডকে গ্রহণ ও উৎসাহিত করছে।

আজ সোমবার (২৩ জুন) সংবাদমাধ্যম আল জাজিরার এ খবর নিশ্চিত করেছে।

এই মুখপাত্র আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানে যে হামলা চালিয়েছে, তা একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডগত অখণ্ডতা ও নিরাপত্তা স্বার্থকে নির্মমভাবে পদদলিত করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।’

উত্তর কোরিয়ার এই মুখপাত্র আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই উসকানিমূলক ও আগ্রাসী আচরণের বিরুদ্ধে সর্বসম্মত নিন্দা ও প্রত্যাখ্যানের আওয়াজ তোলার আহ্বান জানান’

উল্লেখ্য, ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে দীর্ঘদিন ধরেই উষ্ণ সম্পর্ক রয়েছে এবং সামরিক প্রযুক্তি উন্নয়নে পারস্পরিক সহযোগিতার সন্দেহ রয়েছে।

মন্তব্য (১)





image
image

যুক্তরাষ্ট্রের বড় সিদ্ধান্ত, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনুমত...

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দ...

image

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ওয়্যারহাউসে ভয়াবহ আগুন, ৮ ...

নিউজ ডেস্ক : ইউক্রেনের বিস্ফোরকবাহী ড্রোনের একাধিক হামলায় রা...

image

‎ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশি...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান ভয়াবহ...

image

‎অষ্টম দিনে গড়াল মার্কিন হামলা, ইরানে একের পর এক বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিভিন্ন কৌশলগত দ্বীপ ও গুরুত্...

image

কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংস করল ইরান

নিউজ ডেস্ক : ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে...

  • company_logo