• সমগ্র বাংলা

ভূমি সেবা স্থবির: ভোগান্তিতে সেবা গ্রহিতারা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জনবল সংকটে উপজেলা ভূমি অফিস। চরম দুর্ভোগে সেবা পড়েছে গ্রহিতারা। দীর্ঘদিন থেকে শূন্য রয়েছে ৩২ টি পদ। এদিকে উপজেলার চর-ভূরুঙ্গামারীতে ৪ মাস থেকে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা না থাকায় ভূমি সেবা থেকে বঞ্চিত হচ্ছে ওই ইউনিয়নের সাধারণ মানুষ ।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস সহ মঞ্জুরিকৃত মোট পদের সংখ্যা ৫৬ টি। বিপরীতে  কর্মরত রয়েছেন মাত্র ২৪ জন আর শূন্য পদের সংখ্যা ৩২ টি। দীর্ঘদিন থেকে সহকারী কমিশনার (ভূমি), কানুনগো, প্রধান সহকারী কাম-হিসাব রক্ষক (প্রেষণে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত) সার্ভেয়ার, নাজির কাম ক্যাশিয়ার, সার্টিফিকেট সহকারী, ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী-২জন, অফিস সহকারী কাম—কম্পিউটার অপারেটর, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ৬ জন, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ৪ জন, প্রসেস সার্ভেয়ার-২জন (১জন জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেষণে কর্মরত) অফিস সহায়ক ১০ জন (১জন জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেষণে কর্মরত) ও চেইনম্যান ২ জনের পদ শূন্য রয়েছে।

 

অপরদিকে উপজেলার ১০টি ইউনিয়নে ১০ জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার স্থলে রয়েছে মাত্র ৪ জন। ৪ মাস থেকে চর-ভূরুঙ্গামারী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা না থাকায় ইউনিয়ন ভূমি অফিস কার্যত বন্ধ রয়েছে। এতে করে ভূমি সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। স্থানীয় লোকজন খাজনা ও খারিজ করতে না পারায় জরুরী প্রয়োজনে জমাজমি বিক্রি করতে পারছে না। তহশীলদার না থাকায় চরম ভোগান্তিতে পরেছে জনসাধারণ। অপর দিকে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

 

চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের রিয়াজুল হক ও আব্দুল আজিজ জানান, আমাদের জমি বিক্রি করা খুব প্রয়োজন। খারিজের জন্য প্রায় ৩ মাস থেকে ঘুরছি কিন্তু তহশীলদার না থাকায় জমি খারিজ করতে পারছি না। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হয়েছে। শূন্যপদে পদায়নের ক্ষমতা আমার নেই।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত, চালকসহ অটোরিকশা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌরসভার মরা...

image

পাবনায় পৃথক ঘটনায় দুইজন নিহত

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরে পৃথক দুই ঘটনায় দুইজন নিহত হয়েছেন...

image

ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়ির অনুষ্ঠানে ...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের অংশজনদের সাথে মতবিনিময় সভা

জামালপুর প্রতিনিধি : জামালপুরে অংশীজনদের সাথে প্রকল্পের উপকা...

image

পবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

  • company_logo