• সমগ্র বাংলা

চাটমোহরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবরের দাবি হত্যা

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ছালমা খাতুন (৩৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে চাটমোহর থানা পুলিশ। স্বজনদের দাবি তাঁকে হত্যা করা হয়েছে। ছালমা খাতুন উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রাম এলাকার আলাউদ্দিন হোসেনের তৃতীয় স্ত্রী।

রোববার (২২ জুন) সকাল ১০টার দিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন সকালে ওই নারীর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে হান্ডিয়াল পুলিশ ফাঁড়িতে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে ওই গৃহবধূর ভাই রবিউল ইসলাম রবি বলেন, ‘আমার বোন আত্মহত্যা করার মতো মেয়েই নয়। আমাদের ধারণা তাকে মেরে ঝুলিয়ে রেখেছে কিংবা নির্যাতনে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আমরা থানায় মামলা করব।’

ঘটনাস্থল পরিদর্শন করে চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আক্তার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। তবে গৃহবধূর বাবার বাড়ির সদস্যদের ধারণা, তাঁকে হত্যা করা হয়েছে। এ জন্য লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo