ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে ভাষণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইরান যদি কোনো পাল্টা আক্রমণ চালায়, তবে যুক্তরাষ্ট্র তার চেয়ে ‘অত্যন্ত শক্তিশালী’ জবাব দেবে।
স্থানীয় সময় শনিবার রাতে (২১ জুন) ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লেখেন, ‘ইরান যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো ধরনের পাল্টা আক্রমণ চালায়, তাহলে তা (আজ রাতে) যা ঘটেছে, তার চেয়েও বহুগুণ বেশি শক্তি দিয়ে জবাব দেওয়া হবে। ধন্যবাদ! — ডোনাল্ড জে. ট্রাম্প, প্রেসিডেন্ট অব দ্য ইউনাইটেড স্টেটস।’
এর আগে, ইরানের তিন পারমাণবিক স্থাপনায় হামলার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ‘আজ রাতে আমি বিশ্বকে জানাতে পারি—এই হামলা ছিল একটি চমৎকার সামরিক সাফল্য।’
তিনি আরও হুঁশিয়ার করে বলেন, ‘এখন হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য এমন এক ট্র্যাজেডি অপেক্ষা করছে, যা গত আট দিনে দেখা ঘটনার চেয়েও ভয়াবহ হবে
ট্রাম্প ইঙ্গিত দিয়ে বলেন, ‘আমাদের এখনো অনেক টার্গেট বাকি রয়েছে। আজকের লক্ষ্যটি ছিল সবচেয়ে কঠিন এবং সম্ভবত সবচেয়ে প্রাণঘাতী। কিন্তু যদি দ্রুত শান্তি না আসে, তবে আমরা বাকি লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানব— নিখুঁততা, গতি ও দক্ষতার সঙ্গে।’
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দ...
নিউজ ডেস্ক : ইউক্রেনের বিস্ফোরকবাহী ড্রোনের একাধিক হামলায় রা...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান ভয়াবহ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিভিন্ন কৌশলগত দ্বীপ ও গুরুত্...
নিউজ ডেস্ক : ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে...

মন্তব্য (০)