ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধির’ উদাহরণ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ রোববার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি জানান, এই হামলা শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্যও সরাসরি হুমকি।
গুতেরেস বলেন, ‘আজ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের ওপর শক্তি প্রয়োগ আমাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। এটি এমন একটি অঞ্চলে ভয়াবহ উত্তেজনার সূত্রপাত করেছে, যা আগে থেকেই অস্থিতিশীল অবস্থায় রয়েছে।’
তিনি আরও সতর্ক করে বলেন, ‘এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, যার পরিণতি হতে পারে ভয়াবহ— সাধারণ মানুষ, পুরো অঞ্চল এবং বিশ্বজুড়ে।’
মহাসচিব সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা মেনে চলুন। এই বিপজ্জনক সময়ে আমাদের দরকার উত্তেজনা হ্রাস, কোনোভাবেই বিশৃঙ্খলার পথে নয়।’
তিনি জোর দিয়ে বলেন, ‘এই সংকটের কোনো সামরিক সমাধান নেই। একমাত্র পথ কূটনীতি, আর একমাত্র আশার নাম শান্তি।’
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দ...
নিউজ ডেস্ক : ইউক্রেনের বিস্ফোরকবাহী ড্রোনের একাধিক হামলায় রা...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান ভয়াবহ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিভিন্ন কৌশলগত দ্বীপ ও গুরুত্...
নিউজ ডেস্ক : ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে...

মন্তব্য (০)