• লিড নিউজ
  • আন্তর্জাতিক

আমার গোয়েন্দা সংস্থা ভুল করছেঃ ট্রাম্প

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানকে ঘিরে নিজের গোয়েন্দা সংস্থার মূল্যায়ন প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানের পাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তার বিশ্বাস ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণ করছে। যদিও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলেছে, এর কোনো প্রমাণ নেই। 

গোয়েন্দা সংস্থা বলছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, তখন আপনার বিশ্বাসের ভিত্তি কী?”

এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার গোয়েন্দা সংস্থা ভুল করছে।’

প্রশ্ন রেখে ট্রাম্প বলেন, আমার গোয়েন্দা সংস্থার কে এটা বলেছে?’

সাংবাদিক জানান, এই মন্তব্য করেছেন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড।

ট্রাম্প তৎক্ষণাৎ বলেন, ‘সে ভুল করছে।’

গত মার্চে তুলসি গ্যাবার্ড কংগ্রেসকে জানিয়েছিলেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে, ইরান ২০০৩ সালে স্থগিত হওয়া তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি এখনো পুনরায় শুরু করেনি। তবে তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

ট্রাম্পের এই মন্তব্য ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিভাজন এবং নীতিগত অস্থিরতার প্রতিফলন বলে বিশ্লেষকরা মনে করছেন।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের বড় সিদ্ধান্ত, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনুমত...

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দ...

image

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ওয়্যারহাউসে ভয়াবহ আগুন, ৮ ...

নিউজ ডেস্ক : ইউক্রেনের বিস্ফোরকবাহী ড্রোনের একাধিক হামলায় রা...

image

‎ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশি...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান ভয়াবহ...

image

‎অষ্টম দিনে গড়াল মার্কিন হামলা, ইরানে একের পর এক বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিভিন্ন কৌশলগত দ্বীপ ও গুরুত্...

image

কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংস করল ইরান

নিউজ ডেস্ক : ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে...

  • company_logo