• আন্তর্জাতিক

ইরানের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা ২-৩ বছর পিছিয়ে গেছেঃ গিদেওন সার

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা ২ থেকে ৩ বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার। এমনকি ইরানে ইসরায়েলের যে হামলা চলছে তা থামানোর কোনও পরিকল্পনা নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

আজ শনিবার (২১ জুন) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা ও আনাদোলু

সংবাদমাধ্যমটি বলছে, জার্মান পত্রিকা বিল্ড-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার দাবি করেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা অন্তত দুই থেকে তিন বছর পিছিয়ে দেওয়া হয়েছে।

গিদেওন সার বলেন, ‘আমরা যে মূল্যায়ন পাচ্ছি, তা অনুযায়ী অন্তত দুই-তিন বছরের জন্য ইরানের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা পিছিয়ে দিয়েছি।’

তিনি আরও জানান, ইসরায়েলের হামলা থামানোর কোনও পরিকল্পনা নেই। তার দাবি, ‘এই হুমকি সরিয়ে নিতে যা যা করা দরকার, আমরা তাই করব।’

অন্যদিকে, ইরান বারবার দাবি করে এসেছে যে তারা পারমাণবিক বোমা বানাতে চায় না। তেহরান দীর্ঘদিন ধরেই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

ইসরায়েল গত ১৩ জুন থেকে ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে আসছে। এর পাল্টা জবাবে ইরানও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের বিভিন্ন শহরে।

 

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের বড় সিদ্ধান্ত, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনুমত...

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দ...

image

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ওয়্যারহাউসে ভয়াবহ আগুন, ৮ ...

নিউজ ডেস্ক : ইউক্রেনের বিস্ফোরকবাহী ড্রোনের একাধিক হামলায় রা...

image

‎ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশি...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান ভয়াবহ...

image

‎অষ্টম দিনে গড়াল মার্কিন হামলা, ইরানে একের পর এক বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিভিন্ন কৌশলগত দ্বীপ ও গুরুত্...

image

কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংস করল ইরান

নিউজ ডেস্ক : ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে...

  • company_logo