• সমগ্র বাংলা

সাতকানিয়ার কেরানীহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাট ও কেরানীহাট-বান্দরবান সড়ক মোড় এলাকায় ফুটপাত এবং সড়কের পাশ থেকে প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত সেনাবাহিনী, দোহাজারী হাইওয়ে ও সাতকানিয়া থানা-পুলিশের সহযোগিতায় সাতকানিয়া উপজেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এর আগে গত শনিবার  কেরানীহাট এলাকায় ফুটপাত থেকে শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছিল।

উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত সাতকানিয়া উপজেলার সেনাবাহিনী ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন মো. পারভেজ, দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম। 

 সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম বলেন, মহাসড়কের কেরানীহাট ও বান্দরবান সড়ক মোড় এলাকায় কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়কের  পাশ দখল করে অবৈধভাবে স্থাপনা আর দোকান তৈরি করে ব্যবসা করে আসছিলেন। এতে নিত্য যানজট সৃষ্টি হওয়ার পাশাপাশি সাধারণ পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। তাই যৌথবাহিনীর সহযোগিতায় অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করা হয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo