• আন্তর্জাতিক

ইসরায়েলে ফাত্তাহ-১ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে যে, তারা গত রাতে ইসরায়েলের দিকে ‘হাইপারসনিক’ ক্ষেপণাস্ত্র ফাত্তাহ-১ নিক্ষেপ করেছে। বিবিসি এ খবর দিয়েছে।

চলমান সংঘাতে ইরান সম্ভবত এই প্রথম ফাত্তাহ-১ ক্ষেপণাস্ত্র ব্যবহার করল। এর আগে, ২০২৪ সালের ১ অক্টোবর ইসরায়েলে হামলার সময়ও ইরান বেশ কয়েকটি ফাত্তাহ-১ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল।

২০২৩ সালে ফাত্তাহ ক্ষেপণাস্ত্র উন্মোচন করে ইরান এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষেপণাস্ত্রটির নামকরণ করেন। আইআরজিসি এই ক্ষেপণাস্ত্রকে ‘ইসরায়েল বিধ্বংসী’ বলে উল্লেখ করেছে। এটি উন্মোচনের সময় তেহরানে একটি বিশাল ব্যানার টাঙানো হয়েছিল, যেখানে হিব্রু ভাষায় লেখা ছিল: ‘৪০০ সেকেন্ডে তেল আবিবে।’

আইআরজিসি ফাত্তাহ ক্ষেপণাস্ত্রকে ‘হাইপারসনিক’ হিসেবে দাবি করলেও সামরিক বিশ্লেষকেরা এর প্রকৃত হাইপারসনিক সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

অতি উচ্চগতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাড়া দেওয়ার আগেই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং মাঝপথে দিক পরিবর্তন করতে সক্ষম।

এদিকে জর্ডানের সংবাদমাধ্যম রয়া নিউজ জানিয়েছে, মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলে ইরানের অন্তত ৩০টি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। মধ্যরাতের পরপরই মধ্য ইসরায়েলে পরপর দুটি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এরপরই ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র বৃষ্টি শুরু হয়।

ইসরায়েল ও ইরানের সূত্রের বরাতে বলা হয়, ২০ মিনিটের মধ্যে ৩০টি ইরানি ক্ষেপণাস্ত্র বিভিন্ন এলাকায় আঘাত হানার খবর পাওয়া গেছে।

মন্তব্য (০)





image

ইরানের হামলায় ইসরাইলে নিহত আরও ১, দুজনের অবস্থা আশঙ্কাজনক

নিউজ ডেস্ক : ইরানে নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা হওয়ার পর ঘুরে গেছে যুদ্...

image

এবার বাহরাইনে আঘাত হানল মার্কিন ক্ষেপণাস্ত্র

নিউজ ডেস্ক : গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র গত ২৮ ফেব্রু...

image

ইরানের সর্বোচ্চ নেতা হলেন মুজতাবা খামেনি

নিউজ ডেস্কঃ ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আ...

image

ইরানের সর্বোচ্চ নেতা ইরানিরাই নির্বাচন করবেন: পররাষ্ট্রমন...

নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, দেশটির 'অ...

image

ভারতে বাংলাদেশি সন্দেহে নারী-শিশুসহ আটক ১২৪

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কর্নাটক রাজ্যের রাজধানী বেঙ্গ...

  • company_logo