• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে পৃথক স্থান থেকে দুই যুবকের লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তার পাশে ড্রেন থেকে জনি সরকার(৩০) নামে হাত-পা বাধা বস্তাবন্দি এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকাল সাড়ে ১১টায় পূর্ব শিয়াচর লালখাঁ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। সে সিলেট জেলার জামালগঞ্জ থানার বিশ্নপুর গ্রামের করুনা সরকারের ছেলে।

নিহতের বাবা জানান, জনি গার্মেন্টস শ্রমিক। সোমবার রাত ৯টায় বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি।  সকালে খবরপেয়ে এসে ছেলের লাশ সনাক্ত করে।এলাকার মাদকাসক্ত ছেলেদের সাথে তার চলাফেরা ছিল।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে মাদকের দ্বন্দ্বের জেরে এ হত্যাকান্ড হতে পারে। হত্যার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

অন্যদিকে,নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রতন মিয়া(৪০) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে সোনারগাঁ উপজেলার ভারগাঁও ওলামাপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রতন মিয়া কাচঁপুর সেনপাড়া এলাকার মৃত মালেক মোল্লার ছেলে।

এলাকাবাসী জানায়,দুপুরে রাস্তার পাশে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। পরবর্তীতে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনানুগ কার্যক্রম ও তদন্ত চলমান চলমান রয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo