ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ যোগ না দিলেও, আগামীকাল যোগ দেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (১৭ জুন) বিকেলে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। তবে কী কারণে আজকের বৈঠকে জামায়াত যোগ দেয়নি সে বিষয় জানেন না বলে জানান প্রেস সচিব।
সরকার নিরপেক্ষতা হারিয়েছে—এনসিপির এমন অভিযোগ সত্য নয় জানিয়ে শফিকুল আলম বলেন, এই সরকার নিরপেক্ষ আছে। জুলাই আন্দোলনের সাথে যুক্ত সব দলের সাথে সরকার সমান আচরণ করছে বলেও জানান প্রেস সচিব।
উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের অসমাপ্ত আলোচনায় আজ মঙ্গলবার অংশ নেয়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলো আলোচনায় অংশ নেয়।
নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...
নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...
নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...
নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

মন্তব্য (০)