• লিড নিউজ
  • আন্তর্জাতিক

খামেনিকে 'সরিয়ে দেওয়াই' চলমান যুদ্ধ থামানোর সহজ উপায়: নেতানিয়াহু

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্তব্য করেছেন যে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে 'সরিয়ে দেওয়াই' চলমান যুদ্ধের 'সবচেয়ে সহজ' উপায়। খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের ভেটোর প্রতিক্রিয়ায় সোমবার (১৬ জুন) তিনি এই মন্তব্য করেন।

রয়টার্সের খবরে ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে যে, ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করার পক্ষে নন।

একজন কর্মকর্তা ট্রাম্পের প্রতিক্রিয়া তুলে ধরে রয়টার্সকে জানান, ট্রাম্প বলেছেন, "ইরানিরা কি এখন পর্যন্ত কোনো আমেরিকানকে হত্যা করেছে? করেনি। যতক্ষণ না তারা এটা করছে, ততক্ষণ আমরা কোনো রাজনৈতিক নেতৃত্বকে আক্রমণের কথা ভাবছিও না।"

এবিসি নিউজ নেতানিয়াহুর কাছে ট্রাম্পের এমন মনোভাবের কারণ জানতে চাইলে তিনি বলেন, "এটি সংঘাত (খামেনিকে হত্যা) বাড়াবে না, বরং এই সংঘাত শেষ করবে।"

তিনি আরও দাবি করেন, "ইরানই চায়, যুদ্ধ চিরস্থায়ী হোক। তারাই আমাদের পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে।"

গত শুক্রবার ভোরে ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব ও প্রধান পারমাণবিক বিজ্ঞানীদের হত্যার মাধ্যমে 'আচমকা' অভিযান শুরু করে ইসরায়েল। এরপর থেকে দুই পক্ষের মধ্যে আকাশপথে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। সোমবার চার দিনের মাথায় এসে ইসরায়েল দাবি করেছে, ইরানের আকাশপথ এখন তাদের নিয়ন্ত্রণে এবং আগামী দিনে হামলা আরও জোরদার করা হবে।

মন্তব্য (০)





image

যুদ্ধ পরিস্থিতিতে টালমাটাল মার্কিন অর্থনীতি, ৩ বছরের মধ্য...

আন্তর্জাতিক ডেস্ক: ইরান যুদ্ধের আঁচ গিয়ে লেগেছে খোদ মার...

image

বড্ড দেরি করে ফেলেছে ইরান, এখন দিতে হবে চড়া মূল্য: ট্রাম্প

নিউজ ডেস্ক : ইরানের সামরিক সক্ষমতা নিয়ে তীব্র কটাক্ষ করার পা...

image

মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বি...

নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গের রাজনীতিতে চলমান তৃণমূল কংগ্রেসের অ...

image

নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও, যুক্তরাষ্ট্রকে ...

নিউজ ডেস্ক : দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক মার্কিন...

image

জর্ডানের বিমানঘাঁটিতে এফ-৩৫ হ্যাঙ্গার ধ্বংসের দাবি আইআরজিসির

নিউজ ডেস্ক : ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজি...

  • company_logo