• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে এরদোয়ানের ফোনালাপ

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সোমবার ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

তুরস্কের যোগাযোগ দপ্তর জানিয়েছে, আলোচনায় এরদোয়ান বলেন, ইরান-ইসরায়েল সংঘাত নিরসনে আঙ্কারা একটি ‘সহজতর ভূমিকা’ পালন করতে প্রস্তুত। পাশাপাশি তিনি পরমাণু আলোচনায় ফিরে যাওয়ার গুরুত্বও তুলে ধরেন।

এরদোয়ান জানান, চলমান সংকটের মধ্যে তিনি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা আঙ্কারার সর্বোচ্চ অগ্রাধিকার।

শুক্রবার ইসরায়েলের ব্যাপক বিমান হামলার পর থেকেই উত্তেজনা তীব্র হয়েছে। ওই হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোর ওপর আঘাত হানলে তেহরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের হামলায় অন্তত ২৪ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে।

অন্যদিকে, ইরান দাবি করেছে, ইসরায়েলের আগ্রাসনে অন্তত ২২৪ জন নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

এর আগে, গত শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক ফোনালাপে কথা বলেন এরদোয়ান। সেসময় তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগাতে চাইছেন।

মন্তব্য (০)





image

‘ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশে নেই’

নিউজ ডেস্ক : ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমান...

image

সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : সৌদি আরবকে নিজস্ব মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের...

image

যুক্তরাষ্ট্রের বড় সিদ্ধান্ত, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনুমত...

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দ...

image

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ওয়্যারহাউসে ভয়াবহ আগুন, ৮ ...

নিউজ ডেস্ক : ইউক্রেনের বিস্ফোরকবাহী ড্রোনের একাধিক হামলায় রা...

image

‎ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশি...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান ভয়াবহ...

  • company_logo