• আন্তর্জাতিক

এবার ইসরায়েলে পারমাণবিক হামলার বিষয়ে স্পষ্ট বার্তা পাকিস্তানের

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের গণমাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে পারমাণবিক হামলার হুমকির যে খবর প্রচার করা হচ্ছে তা ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও সাজানো’ বলে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মোফা।

রোববার (১৫ জুন) প্রকাশিত এক বিবৃতিতে মোফা-এর মুখপাত্র জানান, ‘ইসরায়েলি সংবাদমাধ্যমে যেসব খবর প্রচার হচ্ছে, তার কোনো সত্যতা নেই। এসব দাবি সম্পূর্ণ মিথ্যা। ইসরায়েলি গণমাধ্যম পাকিস্তান সম্পর্কে ভ্রান্ত তথ্য ছড়াচ্ছে এবং মিথ্যা বর্ণনা দিচ্ছে।’

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, পাকিস্তান একটি দায়িত্বশীল পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি।

এ ধরনের ভুয়া সংবাদ বিভ্রান্তিকর এবং অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে করা হয়েছে বলেও জানান মুখপাত্র।

উল্লেখ্য, ইসরায়েল তেহরানে হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে তেলআবিব ও অধিকৃত জেরুজালেমসহ বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ হামলায় অন্তত ২০ জন নিহত ও বহু আহত হয়।

মন্তব্য (০)





image

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি ...

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের রাজনীতিতে আবারও পটপরিবর্তন হয়েছে। ...

image

১০ মিনিটের বৈঠকে ‘ককরোচ জনতা পার্টি’কে জে পি নাড্ডার আশ্বাস

নিউজ ডেস্ক : সিজেপি’র প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা বিজেপির শীর্ষস্থান...

image

ভারতের শিক্ষামন্ত্রী কি আন্দোলনের মুখে পদত্যাগ করছেন?

নিউজ ডেস্ক : দিল্লির যন্তর মন্তরে তীব্র আন্দোলনের মধ্যেই ভার...

image

মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়া...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের হামলার জবাবে সোমবার (২০ জুলাই) ব...

image

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট ও মেট্রো স্টেশন বন্ধ

নিউজ ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে সংসদ অভিমুখে ‘চলো...

  • company_logo