ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ ক্লাব বিশ্বকাপের ২১তম আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে মিশরের ক্লাব আল আহলি ও মেসির ইন্টার মায়ামি। রোববার (১৫ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টায় মাঠে নামবে দুই দল। এই ম্যাচে নিজের সর্বোচ্চটা দিয়ে লড়াই করার প্রত্যাশা জানিয়েছেন মেসি।
আর্জেন্টাইন তারকা বলেন, এটি দারুণ এক টুর্নামেন্ট। এখানে খেলা রোমাঞ্চকরই হবে। তবে অন্য ক্লাবগুলোর সঙ্গে খেলার চেয়ে এবার মাইন্ডসেটটা ভিন্ন। অবশ্য এখনও আমার পূর্ণ শক্তি ও আশা আছে, প্রতিপক্ষ যেই থাকুক নিজেদের সেরা পারফর্ম করার লক্ষ্যে নামব।
বিশ্বের সেরা ক্লাবগুলোর এই শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা নিয়ে মেসি বলেন, দক্ষিণ আমেরিকা এবং বিশ্বের নানা প্রান্তের ক্লাবগুলো ইউরোপিয়ান পাওয়ারহাউজের মুখোমুখি হওয়ার সুযোগ এসেছে। এসব ক্লাব পুরো বিশ্বে উচ্চতর বেঞ্চমার্ক এবং সেখানে সেরা ফুটবলাররা খেলে। ফলে এই অভিজ্ঞতা হবে বিশেষ, খেলোয়াড় এবং স্টেডিয়ামে আগত ফুটবলভক্তদের জন্য।
এর আগে তিনবার ক্লাব বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা রয়েছে মেসির। বার্সেলোনার হয়ে ২০০৯, ২০১১ ও ২০১৫ আসরে শিরোপা জিতেছেন তিনি। চতুর্থ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবেন তিনি।
প্রতিযোগিতায় অংশ নেওয়া ৩২ দলকে ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে, প্রত্যেক গ্রুপে রয়েছে ৪টি করে দল। ইন্টার মায়ামির সঙ্গে গ্রুপ ‘এ’–তে রয়েছে আল-আহলি, ব্রাজিলের পালমেইরাস ও পর্তুগালের পোর্তো।
আগামীকাল ভোর ৬টায় আল-আহলির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। ম্যাচটি হবে তাদেরই মায়ামির মাঠ হার্ডরক স্টেডিয়ামে। এরপর ২০ জুন পোর্তো এবং ২৪ জুন পালমেইরাসের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে হাভিয়ের মাশ্চেরানোর দল।
স্পোর্টস ডেস্ক : বিষয়টা অনেকটাই অবধারিত ছিল। বিশ্বকাপের আগে ...
নিউজ ডেস্ক : ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে নিজেদের ৩৬ ...
স্পোর্টস ডেস্ক : ঈদুল আজহার ঠিক আগের দিন সুখবর পেলেন বাংলাদে...
স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে দীর্ঘ প্রায় আড়াই বছর জাতীয় দল...
স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত পারফরম্যান্স করত...

মন্তব্য (০)