• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইসরায়েলের প্রতি কোনো দয়া দেখানো হবে না: আলী খামেনি

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন, সম্মুখ যুদ্ধে ইসরায়েলকে মোকাবিলা করার জন্য ইরানের সামরিক বাহিনী প্রস্তুত। এক্ষেত্রে ইসরায়েলের প্রতি কোনো দয়া প্রদর্শন করা হবে না বলেও উল্লেখ করেছেন তিনি।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বেশ কয়েকটি বার্তা এবং একটি ভিডিও পোস্ট করেন খামেনি। এক্সবার্তায় তিনি বলেন, “ইরানে হামলা করে জায়নবাদী শাসকগোষ্ঠী একটি বড় ভুল, গুরুতর অপরাধ এবং চরম বেপরোয়া আচরণ করেছে। আল্লাহর কসম, এই হামলার ফলাফল হবে গুরুতর এবং জায়নবাদী শাসকগোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। জায়নবাদীদের হামলায় ইরানে যারা নিহত হয়েছেন—তাদের রক্ত ইরানের জনগণ বৃথা যেতে দেবে না, নিজেদের আকাশসীমায় অনুপ্রবেশও সহ্য করবে না। আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রস্তুত। দেশের সর্বস্তরের মানুষ তাদের পাশে আছেন।”

গত ১৩ জুন শুক্রবার ভোর ৪টার দিকে ইরানের রাজধানী তেহরানসহ অন্তত ৮টি শহরে বড় ধরনের বিমান হামলা করে ইসরায়েলের বিমানবাহিনী (আইএএফ)। এতে নিহত হয়েছেন অন্তত ৭৮ জন এবং আহত হয়েছেন আরও প্রায় ৩০০।

ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক বাহিনীর স্থাপনাগুলোকে লক্ষ্য করে এ হামালা চালানো হয়েছিল। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামলায় ইরানের অন্তত ১০০টি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে।

এরপর শুক্রবার মধ্যরাতে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবসহ অন্যান্য শহরে হামলা চালায় ইসরায়েল। এতে আহত হয়েছেন অন্তত ৪১ জন ইসরায়েলি। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

এক্সবার্তায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেন, “এই অশুভ, ঘৃণ্য এবং সন্ত্রাসী জায়নবাদীদের শক্ত জবাব দেওয়ার সময় এসেছে এবং আল্লাহর ইচ্ছায় আমরা তা দেবো। তাদের প্রতি কোনো দয়া দেখানো হবে না। জায়নবাদীদের জীবন নিশ্চিতভাবে কঠিন এবং তিক্ত করে তোলা হবে। যে ঘৃণ্য অপরাধ তারা করেছে, এরপর তারা আর নিরাপদে পালিয়ে যেতে পারবে না।”

মন্তব্য (০)





image

‎উত্তাল দিল্লি: ককরোচ পার্টির সঙ্গে সংঘর্ষের ঘটনায় দিল্লি...

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে সংসদ চলো কর্মসূচি...

image

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি ...

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের রাজনীতিতে আবারও পটপরিবর্তন হয়েছে। ...

image

১০ মিনিটের বৈঠকে ‘ককরোচ জনতা পার্টি’কে জে পি নাড্ডার আশ্বাস

নিউজ ডেস্ক : সিজেপি’র প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা বিজেপির শীর্ষস্থান...

image

ভারতের শিক্ষামন্ত্রী কি আন্দোলনের মুখে পদত্যাগ করছেন?

নিউজ ডেস্ক : দিল্লির যন্তর মন্তরে তীব্র আন্দোলনের মধ্যেই ভার...

image

মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়া...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের হামলার জবাবে সোমবার (২০ জুলাই) ব...

  • company_logo