• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার মুখ খুললেন এরদোগান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানে ইসরায়েলি হামলার কড়া সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি এই হামলাকে ‘স্পষ্ট উসকানি’ আখ্যা দিয়ে বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার গোটা অঞ্চলকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।

এরদোগান আরও বলেন, “নেতানিয়াহু এবং তার গণহত্যাকারী চক্র গোটা বিশ্বকে অস্থির করে তুলছে। তাদের এই আগ্রাসন রোধ করা জরুরি।”

শুক্রবার (১৩ জুন) ভোরে ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে একটি সামরিক অভিযানে ইরানের বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেইন সালামি, সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি এবং খাতাম-আল-আনবিয়া হেডকোয়ার্টারের প্রধান গোলাম আলি রাশিদ নিহত হয়েছেন বলে দাবি করা হয়।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, এই হামলায় ইরানের ছয়জন শীর্ষ পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন।

তারা হলেন: আবদুলহামিদ মিনুচেহর, আহমদরেজা জুলফাগারি, সৈয়দ আমিরহোসেইন ফাকিহি, মোতলাবিজাদে, মোহাম্মদ মাহদি তেহরানচি এবং ফেরেইদুন আব্বাসি।

তেহরানে এই হামলার পর ইরান থেকেও ইসরায়েলের দিকে পাল্টা আঘাত আসতে পারে—এমন আশঙ্কায় ইসরায়েলে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। জেরুজালেম ও তেল আবিবে খাবার, পানি ও প্রয়োজনীয় সামগ্রী মজুতে হুমড়ি খেয়ে পড়ছেন সাধারণ মানুষ। ইতোমধ্যে ফাঁকা হয়ে পড়েছে ইসরায়েলের বহু শহরের রাস্তাঘাট।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইরান থেকে প্রায় ১০০টি ড্রোন তাদের দিকে রওনা হয়েছে।

এ অবস্থায় নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বিশ্বজুড়ে অবস্থিত ইসরায়েলের সব কূটনৈতিক মিশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সুইডেনের রাজধানী স্টকহোমে অবস্থিত ইসরায়েলি দূতাবাস জানিয়েছে, কনস্যুলার সেবাও আপাতত বন্ধ রাখা হবে।

তবে মিশনগুলো কতদিন বন্ধ থাকবে, সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানানো হয়নি।

বিশ্লেষকদের মতে, ইরানে বড় ধরনের হামলার পর সম্ভাব্য প্রতিশোধের আশঙ্কায় এই সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। কূটনীতিকদের নিরাপত্তাও এই পদক্ষেপের অন্যতম কারণ বলে মনে করছেন তারা।

মন্তব্য (০)





image

‎উত্তাল দিল্লি: ককরোচ পার্টির সঙ্গে সংঘর্ষের ঘটনায় দিল্লি...

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে সংসদ চলো কর্মসূচি...

image

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি ...

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের রাজনীতিতে আবারও পটপরিবর্তন হয়েছে। ...

image

১০ মিনিটের বৈঠকে ‘ককরোচ জনতা পার্টি’কে জে পি নাড্ডার আশ্বাস

নিউজ ডেস্ক : সিজেপি’র প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা বিজেপির শীর্ষস্থান...

image

ভারতের শিক্ষামন্ত্রী কি আন্দোলনের মুখে পদত্যাগ করছেন?

নিউজ ডেস্ক : দিল্লির যন্তর মন্তরে তীব্র আন্দোলনের মধ্যেই ভার...

image

মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়া...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের হামলার জবাবে সোমবার (২০ জুলাই) ব...

  • company_logo