• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার ইরানকে দুষলেন ট্রাম্প, দিলেন হুঁশিয়ারিও

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েল শুক্রবার (১৩ জুন) ইরানে ব্যাপক হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র কারখানা এবং সামরিক ঘাঁটি। এতে ইরানের সশস্ত্র বাহিনী ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতারা নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান নিজেরাই এই হামলার কারণ তৈরি করেছে, কারণ তারা আমেরিকার পরমাণু আলোচনার প্রস্তাব মানেনি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘পরবর্তী হামলাগুলো আরও নৃশংস হতে পারে, এখনই চুক্তি করুন।’ তবে হোয়াইট হাউজ জানিয়েছে, এই হামলায় তাদের কোনো অংশগ্রহণ ছিল না। খবর রয়টার্সের

ইসরায়েল জানিয়েছে, তারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে বড় ধরনের হামলা চালিয়েছে, যাতে ডজনখানেক রাডার ও ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে।

ইরান পাল্টা প্রতিশোধ হিসেবে প্রায় ১০০ ড্রোন ইসরায়েলের দিকে ছুঁড়েছে, যেগুলোর বেশিরভাগই ধ্বংস হয়েছে বলে দাবি ইসরায়েলের।

পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরান জানিয়েছে, সেখানে ক্ষতি হয়েছে তবে প্রাণহানি হয়নি।

ইসরায়েলি সূত্রে জানা গেছে, হামলার আগে মোসাদ কমান্ডোরা ইরানের ভেতরে গোপন অভিযানে নিয়োজিত ছিল। এমনকি তেহরানের কাছাকাছি একটি ড্রোন ঘাঁটিও তৈরি করা হয়েছে।

এই উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ৯% বেড়ে গেছে।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই সংঘাত গোটা মধ্যপ্রাচ্যজুড়ে বড় ধরনের যুদ্ধের ইঙ্গিত দিতে পারে।

মন্তব্য (০)





image

‎উত্তাল দিল্লি: ককরোচ পার্টির সঙ্গে সংঘর্ষের ঘটনায় দিল্লি...

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে সংসদ চলো কর্মসূচি...

image

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি ...

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের রাজনীতিতে আবারও পটপরিবর্তন হয়েছে। ...

image

১০ মিনিটের বৈঠকে ‘ককরোচ জনতা পার্টি’কে জে পি নাড্ডার আশ্বাস

নিউজ ডেস্ক : সিজেপি’র প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা বিজেপির শীর্ষস্থান...

image

ভারতের শিক্ষামন্ত্রী কি আন্দোলনের মুখে পদত্যাগ করছেন?

নিউজ ডেস্ক : দিল্লির যন্তর মন্তরে তীব্র আন্দোলনের মধ্যেই ভার...

image

মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়া...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের হামলার জবাবে সোমবার (২০ জুলাই) ব...

  • company_logo