• লিড নিউজ
  • আন্তর্জাতিক

হাজিদের সতর্ক করে কঠোর নির্দেশ দিলো সৌদি সরকার

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ গত ৫ জুন আরাফার ময়দানে মোনাজাতের মাধ্যমে শেষ হয়ে গেছে পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা। ইতোমধ্যে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করছেন হাজিরা। এ অবস্থায় ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সকল হাজিকে সৌদি ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। 

এক্ষেত্রে ভিসার শর্ত লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা ও ভবিষ্যতে ভ্রমণ বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। খবর গালফ নিউজের। 

এক সরকারি বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ে সৌদি আরব ত্যাগ করা আইনি বাধ্যবাধকতার পাশাপাশি সৌদির বিধিনিষেধ এবং বার্ষিক হজ মৌসুমের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রতীক।

হজের উদ্দেশে জারি করা ভিসা যথাযথভাবে ব্যবহার করতে হবে। এই ভিসা ব্যবহার করে অন্য কোনো কর্মকাণ্ডে জাড়ানো যাবে না বলেও উল্লেখ করা হয়েছে। সময়মতো দেশত্যাগ না করলে আইনি জটিলতা বা ভবিষ্যতে হজ ও ওমরাহ ভিসা পেতে সমস্যার সম্মুখীন হতে পারে।

সৌদি পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, সকল আন্তর্জাতিক বিমানবন্দর, স্থল ও সমুদ্রবন্দরগুলোতে আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে যাতে হজযাত্রীদের সুশৃঙ্খলভাবে বিদায় নিশ্চিত করা যায়।

 

মন্তব্য (০)





image

জ্বালানি তেলের দামে বড় লাফ

১

নিউজ ডেস্ক : সৌদি আরবে হামলা এবং হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে আঘাতের ঘ...

image

হুথি হামলার মুখে সৌদি আরবে ম্যাক্রোঁ, যুবরাজের সঙ্গে বৈঠক

২

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের একের প...

image

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, ৫ মাসে সর্বোচ্চ

৩

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়...

image

৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস, রাহুলকে অমিত শাহ

৪

নিউজ ডেস্ক : ভারতে আগামী ৩০ বছরেও কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে...

image

জরিমানা এড়াতে স্ত্রীকে রাস্তায় ফেলে পালালেন মোটরসাইকেলচাল...

৫

আন্তর্জাতিক ডেস্ক: ট্রাফিক পুলিশের জরিমানা এড়াতে দ্রুত গতিতে...

  • company_logo