• লিড নিউজ
  • জাতীয়

অনিশ্চিত প্রধান উপদেষ্টা ড. ইউনূস-কিয়ার স্টারমার বৈঠক

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বৈঠকের সূচি এখনো চূড়ান্ত করা যায়নি। এতে করে লন্ডন সফররত প্রধান উপদেষ্টার সঙ্গে স্টারমারের বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

মঙ্গলবার লন্ডনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ভবনে হওয়া সংবাদ সম্মেলনে প্রেস সচিবকে প্রশ্ন করা হয়েছিল- ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে কি না এবং বৈঠক হলে তা কবে হবে?

জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘কিয়ার স্টারমারের, আমরা যেটা জানতে পারছি যে উনি সম্ভবত কানাডায় আছেন, কানাডা ভিজিট করছেন। আজকে ব্রিটিশ এক পার্লামেন্টারি এমপি এসেছিলেন, উনি জানালেন যে উনি (কিয়ার স্টারমার) কানাডায় আছেন।’

এরপরও তারা চেষ্টা করছেন জানিয়ে প্রেস সচিব বলেন, সময় ও শিডিউল ম্যাচ (সূচি মিললে) করলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে।

এর আগে, চার দিনের রাষ্ট্রীয় সফরে ১০ জুন লন্ডনের স্থানীয় সময় সকাল সাতটায় হিথরো বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা। বিমানবন্দর থেকে সরাসরি লন্ডনের ডরচেস্টার হোটেলে ওঠেন তিনি।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ডরচেস্টার হোটেলে দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় বিমান সংস্থা এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়র্শ এবং দুপুর সাড়ে ১২টায় স্কটল্যান্ডভিত্তিক মেনজিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলির পূর্বনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়।

এরপর বেলা দুইটায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুপা হক, আপসানা বেগমসহ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশ বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরে বিকেলে কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেন।

মন্তব্য (০)





image

বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমাতে সঠিক বন্যা পূর্বাভাস ও পরিকল্পি...

নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তন ও দ্রুত নগরায়ণের ফলে ক্রমবর্ধমান...

image

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আল...

নিউজ ডেস্ক: বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দ্বিপক্ষীয় সম্পর...

image

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা জোরদারের ওপর গুরুত্বারোপ

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়...

image

‎বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান

নিউজ ডেস্কঃ চীনের প্রতি বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়ানোর আহ...

image

পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিম...

নিউজ ডেস্কঃ কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আম...

  • company_logo