• সমগ্র বাংলা

চাটমোহরে লিচু বাগান থেকে মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের উথুলি এলাকার একটি লিচু বাগান থেকে (৫ জুন) বৃহস্পতিবার  জাহানারা খাতুন (৫২) নামের এক মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পরিবারের দাবি গত (৪ই জুন) সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল জাহানারা খাতুন।

বৃহস্পতিবার সকালে লিচুবাগানের পাশে একটি ক্ষেতে ঘাস কাটতে এসে এক কৃষক ঝুলন্ত অবস্থায় জাহানারা খাতুনকে দেখতে পায়। ছোট একটি লিচু গাছের সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলে ছিল জাহানারা খাতুনের লাশ। দীর্ঘ সময় ঝুলে থাকার কারণে প্রায় পুরো শরীর শক্ত হয়ে গেছে। 

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জাহানারার লাশ নামিয়ে প্রাথমিক তদন্ত করে। পরে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য লাশ প্রেরণ করা হয়। 

তবে পরিবারের দাবি এটি আত্মহত্যা নয় হত্যাকান্ড। পাশের বাড়ির সাবেক মেম্বার মিরাজ এর সাথে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল জাহানারার পরিবারের। ৪ জুন বাড়ির পাশে একটি কলাগাছ কাটতে গেলে আবারো বিরোধ দেখা দেয়। এতে মিরাজ মেম্বারের পরিবারের লোকজন জাহানারা খাতুন কে লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ব্যাপক মারপিট করেন। এমনকি সন্ধ্যার দিকেও মারপিট করার উদ্দেশ্যে মিরাজ মেম্বারের ছেলে জাহানারা কে খুজেছিল বলে জানায় জাহানারার প্রবাসী সন্তানের স্ত্রী ।

এ ব্যাপারে চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আক্তার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo