• সমগ্র বাংলা

চাটমোহরে অভিভাকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ 'নিরাপদ চাটমোহর গড়ি, দূর্ঘটনা-মাদক-ইভটিজিং-কিশোর গ্যাং মুক্ত জীবন গড়ি' এই শ্লোগানে পাবনার চাটমোহরে অভিভাকদের মাঝে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়েছে। 

বুধবার (০৪ জুন) সকালে চাটমোহর পৌর সদরের বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়। 

চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুলের উদ্যোগে ও তার নেতৃত্বে  চাটমোহর বাসস্ট্যান্ড, শাহী মসজিদ মোড়, উপজেলা গেট, জিরো পয়েন্ট, থানা বাজার, স্টার মোড় সহ বিভিন্ন এলাকার ব্যবসায়ী, পথচারী অভিভাবকদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। লিফলেটের মাধ্যমে সচেতনতামূলক বিভিন্ন বার্তা পৌঁছে দেয়া হয়।

এ সময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান, চাটমোহর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মাসুম আকাশ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এজাজুল, পৌর ছাত্রদল নেতা সাজেদুর রহমান সেজান প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে তৌহিদুল ইসলাম তাইজুল বলেন, 'ঈদ আসলেই চাটমোহরে কিশোর তরুণদের মাঝে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর প্রবণতা বাড়ে। ফলে প্রায়ই দুর্ঘটনায় ঝরে পড়ে অনেক প্রাণ। বাবা-মাও সন্তানদের আব্দার রাখতে মোটরসাইকেল কিনে দেন৷ কিন্তু তারা কার সাথে কোথায় যায়, কিভাবে মোটরসাইকেল চালায় তার খোঁজ অভিভাবকরা রাখেন না।'

'এছাড়া মাদক ও ইভটিজিং এ জড়িয়ে পড়ছে কিশোর তরুণরা। উদ্বেগ তৈরী হয়েছে কিশোর গ্যাং। খেলার মাঠ থেকে দূরে সরে যাচ্ছে তারা। যাদের কারণে সমাজে বিভিন্ন অপরাধ প্রবণতাও বাড়ছে। তাই আমরা এই লিফলেট বিতরণের মাধ্যমে অভিভাবকদের সচেতন করার চেষ্টা করছি।'

তাইজুল আরো বলেন, 'অভিভাবক সচেতন না হলে এসকল দূর্ঘটনা আর অপরাধ প্রবণতা কমবে না। বন্ধুসুলভ আচরণের মাধ্যমে সন্তানদের ধর্মীয় ও পারিবারিক শিক্ষায় গড়ে তুলতে হবে। সন্তানদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে উৎসাহিত করতে হবে। এই সচেতনতার বার্তা আমরা চাটমোহরবাসীর মধ্যে ছড়িয়ে দিতে চাই। একজন অভিভাবকও যদি এর মাধ্যমে সচেতন হয় তাহলে আমাদের প্রচেষ্টা স্বার্থক হবে বলে মনে করি।'

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত, চালকসহ অটোরিকশা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌরসভার মরা...

image

পাবনায় পৃথক ঘটনায় দুইজন নিহত

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরে পৃথক দুই ঘটনায় দুইজন নিহত হয়েছেন...

image

ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়ির অনুষ্ঠানে ...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের অংশজনদের সাথে মতবিনিময় সভা

জামালপুর প্রতিনিধি : জামালপুরে অংশীজনদের সাথে প্রকল্পের উপকা...

image

পবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

  • company_logo