• সমগ্র বাংলা

উলিপুরে মাছ শিকার করতে গিয়ে প্রাণ গেল এক ব্যক্তির

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে মাছ শিকার করতে গিয়ে রেজাউল ইসলাম(৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার (৪ জুন) বজরা ইউনিয়নের চাঁদনী বজরা এলাকায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বজরা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য এমদাদুল হক। তিনি জানান, ওই ব্যক্তি মাছ শিকার করার জন্য গভীর রাতে বাড়ির পাশে থাকা জমিতে গিয়ে আর ফিরে আসেননি। সকালে তাকে জমির পানিতে ভেসে থাকতে দেখে মৃত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীররাতে উপজেলার বজরা ইউনিয়নের চাঁদনী বজরা এলাকার আব্দুল হাকিমে ছেলে রেজাউল ইসলাম বাড়ির পাশে থাকা জমিতে মাছ শিকার করার জন্য বের হন। এরপর সারা রাত তিনি বাড়িতে ফিরেনি। পরদিন বুধবার সকালে স্থানীয়রা জমির পানিতে রেজাউলকে ভাসতে দেখে মৃত অবস্থায় উদ্ধার করেন।

নিহতের পরিবার জানায়, রেজাউল ইসলামের পূর্ব থেকে মৃগী রোগ ছিল। এর আগেও তিনি কয়েকবার এই রোগে আক্রান্ত হয়েছিলেন। তাদের ধারনা মাছ শিকার করার জন্য বের হওয়ার পর কোনো এক সময় তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। মৃত রেজাউল ইসলাম দুই সন্তানের জনক ছিলেন বলে জানা গেছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo