• সমগ্র বাংলা

কুড়িগ্রামে বিশ্ব দুগ্ধদিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ "দুগ্ধের অপার শক্তিতে মেতে উঠি একসাথে" -এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জেলা প্রশাসক কুড়িগ্রাম নুসরাত সুলতানা।

এসময় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার কুড়িগ্রাম মো. মাহফুজুর রহমান। জেলা প্রাণীসম্পদ দপ্তর কুড়িগ্রাম এর আয়োজনে রোববার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু,জেলা জামায়াতের আমীর আব্দুল মতিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান,টেলিভিশন সাংবাদিক ফোরাম সদস্য সচিব আশরাফুল হক রুবেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ,কুড়িগ্রাম ডেইরী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাড. সুদীপ চক্রবর্তী প্রমুখ।

অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. কামরুল ইসলাম। এ সময় অনুষ্ঠানে জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, কুড়িগ্রামে সমতল,ও চরাঞ্চলে সবখানেই যেন খামারি ও গবাদিপশু পালনকারীরা সরকারের দেয়া সুবিধাগুলো সঠিকভাবে পায় তা নিশ্চিত করতে হবে। দুধের উৎপাদন বৃদ্ধির সাথে সাথে দুধে পানি না মেশানোর জন্য খামারিদের অনুরোধ করেন তিনি।  তিনি এসময় কুড়িগ্রামে ১১ টি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন ছাত্র ছাত্রীদের ফ্রি দুধ খাওয়ানোর প্রশংসা করেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo