• লিড নিউজ
  • জাতীয়

বিভক্তি নয়, আমরা রাজনীতি করি ঐক্যবদ্ধ হওয়ার জন্য: ড. মুহাম্মদ ইউনূস

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আজ সোমবার (২ জুন) জাতীয় একমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বৈঠক করছেন। সেখানে সুচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমরা বিভক্তি সৃষ্টির জন্য রাজনীতির সৃষ্টি করিনি, আমরা রাজনীতি করি, ঐক্যবদ্ধ হওয়ার জন্য। দেশের মঙ্গলের জন্য। আমি আশা করি, আমরা দ্বিতীয় পর্বের আলোচনা শেষে একটি চমৎকার জুলাই সনদ তৈরি করতে পারবো।’  

প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলের নেতাদের বলেন, ‘সবচেয়ে আনন্দ পায়, যখন আপানাদের সঙ্গে বসি। কারণ এখানে সবাই মিলে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করা হচ্ছে। এটা আমাকে শিহরণ জাগায় যে, এ রকম একটি কাজে আমি জড়িত হতে পেরেছি। নিজেকে যুক্ত করতে পেরেছি। শুধু আপনাদের কথা শোনার জন্য, কীভাবে আপনারা গাইড করবেন, কোথায় নিয়ে যাবেন। 

তিনি বলেন, জুলাই বিপ্লবের পর আমাদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছিল সংস্কার করার জন্য। আমরা বুঝতে পারছিলাম না, কোথা থেকে শুরু করি। পরে নানা প্রসঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে ঠিক হলো যে, আমরা কিছু কমিশন করে দিই। যারা প্রকৃতপক্ষে ভেতরে গিয়ে জিনিসটা তৈরি করবে। এর পর দীর্ঘ প্রক্রিয়ায় আমরা কমিশন করলাম। ৬টা কমিশিন হলো। তাদের ৯০ দিন আমরা সময় দিয়েছিলাম, দ্রুত গতিতে কাজ করার জন্য। আমরা খুবই আনন্দিত যে, তারা সেই সময়ে করতে পেরেছে। কয়েকটা কমিশন বেশি সময় নিয়েছে, তাতে কোনো অসুবিধা নেই।’ 

তিনি বলেন, ‘কমিশনের রিপোর্ট আসলো যে, এরপর আমরা যে ঐকমত্য কমিশন চাচ্ছি, সেটা কীভাবে হবে? সেটার থেকে একটা ধারনা এলো যে, ঐকমত্য কমিশন নামে আলাদা একটা কমিশন করি। আপনাদের সঙ্গে বসার পর প্রফেসর আলী রীয়াজ সাহেব যেভাবে কথা বলেন, আমি অত্যন্ত আনন্দিত হই, যেভাবে আপনারা সহযোগিতা করেন। আমি প্রথমে মনে করেছিলাম যে কেউ পাশ কাটিয়ে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি যে, কত গভীরে আপনারা গিয়েছেন। আপনারা শুধু ঐকমত্য কমিশনের সঙ্গেই আলাপ করেননি। নিজেদের মধ্যেও আলাপ করেছেন।’ 

তিনি বলেন, ‘যখনই প্রফেসর আলী রীয়াজের সঙ্গে আমরা কথা হয়, তিনি অত্যন্ত আনন্দিত হন, যেটা আমার হৃদয়ে টাস করে। এ রকম আগ্রহ নিয়ে যদি সবাই আমরা বসি, নিশ্চয় একটা চেঞ্চ এর ভেতর দিয়ে আসবে।’  

ড. ইউনূস বলেন, ‘প্রথম পর্বের সুপারিশে কিছু বিষয় ঐকমত্য হয়েছে। দ্বিতীয় পর্বের বৈঠকে আরও একটু কাছাকাছি বিষয়ে একমত হলে আমাদের সুপারিশের আরও কিছু বিষয় যুক্ত হয়। এই দ্বিতীয় পর্বে আরও কিছু বিষয়ে একমত হয়ে যেন আমরা তা জুলাই সনদে যোগ করতে পারি। আমরা অনেকগুলো বিষয়ে একমত হতে পারলে জাতি হিসেবে গর্বিত জাতি হতে পারবো। দেখতেও ভালো লাগবে।’ 

তিনি বলেন, ‘আমরা বিভক্তি সৃষ্টির জন্য রাজনীতির সৃষ্টি করিনি, আমরা রাজনীতি করি ঐক্যবদ্ধ হওয়ার জন্য। দেশের মঙ্গলের জন্য। আমি আশা করি, আমাদের দ্বিতীয় পর্বের আলোচনাও সফল হবে এবং চমৎকার একটা জুলাই সনদ আমরা তৈরি করতে পারবো।’

মন্তব্য (০)





image

‎রমজানে এলপি গ্যাসের সংকট হবে না: বিইআরসি চেয়ারম্যান

নিউজ ডেস্কঃ আসন্ন রমজানে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এ...

image

‎বিমানের পরিচালনা পর্ষদের সদস্য হলেন খলিলুর, তৈয়্যব ও ইস...

নিউজ ডেস্কঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর...

image

পাবনা ১ ও ২ আসনের নির্বাচন ১২ ফেব্রুয়ারি করতে বাধা নেই

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গেজেট অনুযা...

image

শেখ হাসিনার চেয়েও নির্বাচন কমিশনের লোকজন বড় আওয়ামী লীগার:...

নিউজ ডেস্কঃ নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হওয়া প্রয়...

image

‎শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন দুঃসংবাদ ‎

নিউজ ডেস্কঃ গত কয়েকদিনে কনকনে ঠাণ্ডার অনুভূতি কিছুটা কমে এলে...

  • company_logo