প্রতীকী ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার(১ জুন) দুপুরে বাসস্ট্যান্ড সংলগ্ন রেল-লাইনে। উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোস্তাফিজার রহমান মজনু(৬০) উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারি গ্রামের মৃত আব্দুল জলিল মাষ্টারের ছেলে। মজনু পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন বলে জানা গেছে।
নিহতের পরিবার সূত্র জানায়, সকালে বাড়ি থেকে বেরিয়ে আসেন মোস্তাফিজার রহমান মজনু। এরপর পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজখবর শুরু করেন। এক পর্যায়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয় ঘটনাস্থলে এসে স্বজনরা তার মরদেহ শনাক্ত করেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জিল্লুর রহমান জানান, খবর পেয়ে ট্রেনে কাটা পড়ে থাকা ব্যক্তির মমরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...
ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

মন্তব্য (০)