• সমগ্র বাংলা

কুড়িগ্রামে একই ছাদের নিচে সকল প্রাণিজ আমিষের বিপণন কার্যক্রমের উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রথমবারের মতো শুরু হয়েছে একই ছাদের নিচে আমিষ জাতীয় প্রোটিন সমাহার বিপনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার রাজারহাট বাজারে প্রোটিন সমাহার বিপননের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান।

প্রোটিন সমাহার বিপনন কেন্দ্রে আমিষ জাতীয় খাদ্যে সুলভ মূল্যে পাওয়া যাবে ছোট-বড় মাছ,খাসি মাংস,হাঁস, মুরগি, ডিম,দুধ ইত্যাদি। প্রতিদিন সকাল ৮টা হতে রাত ৯টা পর্যন্ত এই বিপনন কেন্দ্রটি খোলা থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা মেডিকেল অফিসার গোলাম রসূল রাখী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রহমত আলী, প্রেজেন্ট ম্যানেজার ফেরদৌস হাসান প্রধান, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নুরজাহান সোনালী প্রমুখ।

কুড়িগ্রামের বেসরকারি সংস্থা পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহোযোগিতায় ইফাদের অর্থায়নে রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফারমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্পের আওতায় আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়নে তিন বছর মেয়াদি নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক ভেলুচেইন উন্নয়ন প্রকল্পের আওতায় রংপুর বিভাগের রংপুর সদর,পীরগাছা,কাউনিয়া,সুন্দরগঞ্জ,রাজারহাট উপজেলায় এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo