ফাইল ছবি
নিউজ ডেস্কঃ কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মানিকগঞ্জের আলাদা দুই মামলায় তাকে রিমান্ড দেন আদালত। বৃহস্পতিবার (২২ মে) বেলা সোয়া ১১টার দিকে মমতাজ বেগমের উপস্থিতিতে মানিকগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত এ আদেশ দেন।
এর আগে সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ কোর্টের কোট কারাগারে তোলা হয় সাবেক এই সংসদ সদস্যকে।
কোর্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের সিংগাইরের গোবিন্দলের চারজন হত্যা মামলার আসামি হিসেবে তাকে মানিকগঞ্জ সিনিয়র দায়রা ও জজ আদালতে তোলা হয়। এই আদালতের বিচারক নূর হোসেন।
গত ১৩ মে মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম আসামির সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে, আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা আসামির জামিন নামঞ্জুর করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার (১২ মে) রাত পৌনে ১২টায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...
নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...
নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...
নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

মন্তব্য (০)