• সমগ্র বাংলা

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দু'জনের মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নীলফামারী প্রতিনিধিঃ  নীলফামারীতে ঘরের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দু'জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বুধবার (২১ মে) দুপুর আড়াইটার দিকে জেলা সদরের চাপড়া সরমজানি ইউনিয়নের পশ্চিম চাপড়া ইটাপির ফকিরপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার স্থানীয় বাসিন্দা মো. সোলায়মান বাবু (৭০) এবং তার ছেলে ওয়াজেদ আলীর স্ত্রী শাবনা বেগম (৩৫)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবুর স্ত্রী মোছা. ওয়াতন বেগম (৬৫)। তিনি বর্তমানে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, দুপুরে ঘরের কাজ করছিলেন স্বামী-স্ত্রী ও পুত্রবধূ। ঘরের খুঁটি লাগানোর সময় অসাবধানতাবশত উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার ছিঁড়ে তাদের গায়ের উপরে পড়ে যায়। মুহূর্তেই তারা তাতে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলেই মারা যান সোলায়মান বাবু ও তার পুত্রবধূ শাবনা বেগম। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবুর স্ত্রী। স্থানীয়রা তাকে আহত অবস্থা উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করান, বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নীলফামারী সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত যাওয়া দুইটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

 

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo