ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সে (উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া) আমাদের বয়সে অনেক অনেক ছোট। হঠাৎ গুরুতর রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে গেছেন। এ জন্য তার কথাবার্তায় ভারসাম্যহীনতা রয়েছে।
আজ মঙ্গলবার (২০ মে) খিলক্ষেতে জুলাই গণঅভ্যুত্থানে আহত রাকিবুল হাসানকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
রিজভী বলেন, আদালতের রায় ঘোষণার পরও ইশরাককে শপথ নিতে দেয়া হচ্ছে না। চট্টগ্রামে ডা. শাহাদাত মেয়র হতে পারলে ইশরাক কী দোষ করলো?
তিনি আরও বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের প্রকৃত অপরাধীদের এখনো বিচারের মুখোমুখি করা হয়নি। কাজের চাইতে অকাজ বেশি করছে অন্তর্বর্তী সরকার।
নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত ম...
নিউজ ডেস্ক : রাজনৈতিক দলগুলো ভালো বা যোগ্য মানুষ ...
নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপা...
নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভ...
নিউজ ডেস্ক : দেবী দুর্গার সাজে ব্রাহ্মণবাড়িয়া-২ আ...

মন্তব্য (০)