• রাজনীতি

ফ্যাসিবাদদের জিতিয়ে আমাদের লাভ নেই - ফরিদপুরে শামা ওবায়েদ

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: বিএনপির সাংগঠণিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, প্রত্যেকটি ইউনিয়ন যেন শান্তিপূর্ণ থাকে সেদিকে  এবং কোন দুষ্কৃতিকারী যেন অঘটন ঘটাতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।   নিজেদের মধ্যে গন্ডগোল করলে বেঈমানরা লাভবান হবে,  ফ্যাসিবাদরা লাভবান হবে। ফ্যাসিবাদদের জিতিয়ে আমাদের লাভ নেই।  সতরাং আমাদের নিজেদের সংগঠনকে ঠিক রাখতে হবে এবং শক্তিশালী করতে হবে। 

সোমবার (১৯ মে) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামে আকিকার মাংস ভাগাভাগি নিয়ে  দুই দলের সংঘর্ষে বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত  ঘটনাস্থল পরিদর্শন কালে তিনি এ মন্তব্য করেন। 

শামা ওবায়েদ আরো বলেন,  যাদের বাড়ি ঘর ভাংচুর হয়েছে আমি তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি।   তাদের সকল প্রকার সমস্যা সমাধানে আমি আছি এবং থাকবো।  আল্লাহতালা উপরে আর আমরা নিচে আছি সকল সমাধানের জন্য। 

এসময় উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ সহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৯ মে রাতে ও ১০ মে সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামে দফায় দফায় এ সংঘর্ষ-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে সালথা থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় একটি পক্ষের অন্তত ৩০টি ঘরবাড়ি ভাংচুর ও লুটাপাট করা হয়। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়।

 

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo