• কূটনৈতিক সংবাদ

আজ ঢাকায় আসছেন নরওয়ের প্রতিমন্ত্রী

  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

অনলাইন ডেস্কঃ দুই দিনের সফরে আজ ঢাকায় আসছেন নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী স্টাইন রেনাতে জেহিম। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার (২০ মে) ঢাকায় আসবেন নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী। দুই দিনের বাংলাদেশ সফরে তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। 

ঢাকা সফরকালে জেহিম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি–সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পরিবেশ বন ও জলবায়ু এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়াদা রিজওয়ানা হাসানের সঙ্গে সাক্ষাৎ করবেন।

নরওয়ের প্রতিমন্ত্রীর সফরে আলোচনার বিষয়ে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, জেহিমের মূল ফোকাস রোহিঙ্গা। এর সঙ্গে জলবায়ু, উন্নয়ন ইস্যু থাকবে। তিনি বাংলাদেশে পরিচালিত নরওয়ের কয়েকটি উন্নয়ন প্রকল্পও সরেজমিনে পরিদর্শন করবেন।

নরওয়ের এই প্রতিমন্ত্রীর আগামী বৃহস্পতিবার (২২ মে) সকালে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

Copied from: https://rtvonline.com/

মন্তব্য (০)





image

‎রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুসে উড...

নিজস্ব প্রতিবেদকঃ রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ...

image

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ফলপ্রসূ বৈঠক

নিউজ ডেস্ক : বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি, বড় অবকাঠামো প...

image

পররাষ্ট্রমন্ত্রীর কাছে নতুন ইউএনডিপি আবাসিক প্রতিনিধির পর...

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কাছে পরিচয়প...

image

দক্ষিণ কোরিয়ার বাজারে ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা পাবে বা...

নিউজ ডেস্ক : দক্ষিণ কোরিয়ার বাজারে রপ্তানি হওয়া ৯৭ শতাংশ পণ্...

image

যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যা...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন ...

  • company_logo