• আন্তর্জাতিক

নিজের গুলিতেই নিজের প্রাণ গেল ভারতীয় সেনার !

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ভারত-পাকিস্তান। এ ঘটনার পর এবার নিজের অস্ত্রের গুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন।

রোববার (১৮ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রোববার বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। তবে কেন তিনি এমন চরম পদক্ষেপ নিয়েছেন, তা এখনও জানা যায়নি।

এনডিটিভি জানায়, পুলিশ ইতোমধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে ও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। এ ঘটনায় তার সহকর্মী এবং পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্মকর্তারা জানান, জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি চৌকিতে রোববার এক সেনা সদস্যের মৃত্যুর ঘটনা ঘটেছে। ২৮ বছর বয়সী এই সৈনিক তেলেঙ্গানার বাসিন্দা ও সীমান্ত চৌকি সরোজে প্রহরীর দায়িত্বে ছিলেন।

ওই সেনার সার্ভিস রাইফেল থেকে ছোড়া গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

উল্লেখ্য, ভারতের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে আত্মহত্যার ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সীমান্তে দীর্ঘ সময় ধরে কঠোর দায়িত্বের চাপ সইতে না পেরে অনেক সেনা মানসিক অবসাদে ভোগেন।

 

মন্তব্য (০)





image

ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প

নিউজ ডেস্ক : অতীতের মার্কিন সামরিক হস্তক্ষেপগুলোর বিষয়ে কথা ...

image

পাকিস্তান-সৌদি-তুরস্কের সামরিক জোটে যোগ দিতে পারবে ইসরাইল...

নিউজ ডেস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছে,...

image

ইরান চুক্তিতে সংশোধন চান ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...

image

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, পরিষ্কার জা...

নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

  • company_logo