ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা। রোববার (১৮ মে) বিকেল পৌনে চারটার দিকে শাহবাগ অবরোধ করেন তারা।
এর আগে দুপুর ১২টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ শেষে মিছিল নিয়ে শাহবাগ থানাও ঘেরাও করেন তারা।
এ সময় রাজু ভাস্কর্যের পাদদেশের সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন। সমাবেশে উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান বলেন, প্রশাসনের পক্ষ থেকে সংহতি জানাতে এসেছি। শনিবার (১৭ মে) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে মিটিং হয়েছে। সেখানে কাজের অগ্রগতি জানানো হয়েছে। আজ বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করার কথা রয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ ঘটনার দুই থেকে তিন ঘণ্টার মধ্যে তিনজন আসামি গ্রেপ্তার করেছে। আজ থেকে রিমান্ড প্রক্রিয়া শুরু হবে। প্রশাসনের পক্ষ থেকে স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজনৈতিক দলাদলির ওপরে উঠে ন্যায় বিচারের জন্য একসঙ্গে থাকা প্রয়োজন।
সমাবেশে সাম্যর ভাই অভিযোগ করেন, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্যর চরিত্র হননের চেষ্টা চলছে। এর নিন্দা জানিয়ে ভিসি বলেন, বিচার নিশ্চিত করতে গিয়ে যেন নিরীহ কাউকে ফাঁসানো না হয়।
নিউজ ডেস্ক : রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজ থে...
নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা বৃহস্পতিবার (২৮ মে) উদযাপিত হব...
নিউজ ডেস্ক : দুর্গম পার্বত্য পথে রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান ঘ...
নিউজ ডেস্ক : দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ...
নিউজ ডেস্ক : দেশে আগামী বৃহস্পতিবার (২৮ মে) উদযাপিত হতে যাচ্...

মন্তব্য (০)